২৭/০২/২০২৬, ২২:০৯ অপরাহ্ণ
22.9 C
Dhaka
২৭/০২/২০২৬, ২২:০৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

বকশীগঞ্জে ১৯৫০ জন কৃষকের মাঝে প্রণোদনার বীজ–সার বিতরণ

রবি মৌসুমে ফসল উৎপাদন বৃদ্ধি ও কৃষককে সহায়তা দিতে জামালপুরের বকশীগঞ্জে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (৮ ডিসেম্বর) সকালে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে অফিস চত্বরে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ উপজেলা (ভারপ্রাপ্ত) নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) আসমা-উল-হুসনা। এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম, মাঠ পরিদর্শক রকিবুল হাসান ও তাজুল ইসলামসহ স্থানীয় কৃষকরা।

উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, চলতি রবি মৌসুমে ফসল উৎপাদন বৃদ্ধি ও আবাদ সম্প্রসারণের লক্ষ্যে এ বছর মোট ১ হাজার ৯৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে প্রণোদনার আওতায় ১০ কেজি উফশী ধান বীজ, ২ কেজি হাইব্রিড ধান বীজ এবং ১০ কেজি ডিএপি সার প্রদান করা হচ্ছে।

প্রণোদনা পেয়ে কৃষকরা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, এ সহায়তা কৃষকদের উৎপাদন ব্যয় কমাবে এবং আগামী মৌসুমে ধান উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

পড়ুন- বরগুনায় গনিত ক্লাবের আত্মপ্রকাশ

দেখুন- ভূমধ্যসাগরে নৌকা ডুবির লোমহর্ষক বর্ণনা দিলেন বেঁচে ফেরা আশিক!

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন