টাঙ্গাইলের কালিহাতীতে জাহাঙ্গীর আলম নামের এক সাংবাদিককে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় গ্রেপ্তার এবং গ্রেপ্তারকালীন শারীরিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে কালিহাতী প্রেসক্লাবের উদ্যোগে এলেঙ্গা বাসস্ট্যান্ড চত্বরে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, কালিহাতী প্রেসক্লাবের সভাপতি রঞ্জন কৃষ্ণ, সাধারণ সম্পাদক মোল্লা মুশফিকুর রহমান মিল্টন, ডিবিসি নিউজের সাংবাদিক সোহেল তালুকদার, এখন টেলিভিশনের টাঙ্গাইল প্রতিনিধি কাউসার আহমেদ প্রমুখ।
বক্তারা বলেন, ওই নারী ও এক প্রভাবশালীর বিরুদ্ধে নিউজ করায় তারা মিথ্যা ও ষড়যন্ত্র মূলক মামলা দায়ের করে। পুলিশ প্রভাবিত হয়ে মধ্যে রাতে বাড়িঘর ভাংচুর করে জাহাঙ্গীরকে অন্যায় ভাবে শারীরিক নির্যাতন করে। যা আইন পরিপন্থী। জাহাঙ্গীরকে গ্রেপ্তারের প্রক্রিয়ায় পুলিশের আচরণসন্দেহ জনক বিধায় দায়ি পুলিশদের দৃষ্টান্তমূলক শাস্তির করেন তারা। এসময় বক্তারা পুলিশের উর্ধতন কর্তৃপক্ষের কাছে দ্রæত সুষ্ঠু তদন্তের দাবি জানান।
মানববন্ধনে জাহাঙ্গীরের স্ত্রী বলেন, মধ্যরাতে টাঙ্গাইল সদর থানার উপপরিদর্শক রিপন কুমার দাসের নেতৃত্বে সাদা পোষাকের বাড়িতে উপস্থিত হয়ে বাড়ি ভাংচুর করে। আমার স্বামীকে উলঙ্গ করে শারীরিক নির্যাতন চালায়। এতে বাঁধা দিতে গেলেও বৃদ্ধ দাদিকেও তারা শারিরীক নির্যাতন চালায়। আমরা জড়িত সকলের দৃষ্টান্ত দাবি করছি।
এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত শনিবার (৬ ডিসেম্বর) রাত ২টার দিকে নিজ বাড়ি উপজেলার নারান্দিয়া ইউনিয়নের নারান্দিয়া গ্রাম থেকে জাহাঙ্গীরকে গ্রেফতার করা হয়। পরদিন রোববার বিকেলে পুলিশ আদালতের মাধ্যমে জাহাঙ্গীরকে কারাগারে পাঠায়।
পড়ুন : টাঙ্গাইলে নকল ওষুধ বিক্রির অভিযোগে লাজফার্মাকে ২ লাখ টাকা জরিমানা


