০৯/০২/২০২৬, ১২:৩০ অপরাহ্ণ
20 C
Dhaka
০৯/০২/২০২৬, ১২:৩০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

পাবনায় মদপানে ২ জনের মৃত্যু

পাবনা শহরে আওয়ামী লীগ নেতার সেই মদের বারের বিষাক্ত মদ্যপানে সুমন সরকার (৩৫) এবং মামুন (৩২) নামে দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে পরিবার থেকে এবিষয়ে মুখ খুলেছেন না।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর ) দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। মৃতরা হলেন- পাবনা শহরের গোপালপুর মহল্লার সঞ্চিত সরকারের ছেলে সুমন সরকার এবং রাধানগর মক্তব এলাকার হাবিবুর রহমানের ছেলে মামুন (৩২)

তবে বিষয়টি নিশ্চিত করে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দুলাল হোসেন জানান, হাসপাতালের নথিপত্র অনুযায়ী তাদের মৃত্যুর কারণ মদপান উল্লেখ আছে। কোথা থেকে কিভাবে খেলো আর কিভাবে মারা গেল- এবিষয়ে তদন্তের পর বিস্তারিত বলতে পারবো।

পাবনা জেনারেল হাসপাতালের দায়িত্বরত সিনিয়র স্টাফ নার্স সুখি খাতুন জানান, তাদের একজনকে রাত ১২ এবং অপরজনকে রাত ৩টার দিকে নিয়ে আসা হয়। একজন হাসপাতালে মারা গেলে তাকে তার স্বজনরা নিয়ে চলে যান। আরেকজনকে রাজশাহী নেওয়ার পথে মারা গেছেন।

এদিকে মৃতদের পরিবার মুখ খুলেছেন না। সকালেই সুমন মরদেহ দাহ করা হয়েছে। পরিবারের সদস্যরা বলছেন- গ্যাস্ট্রিকের কারণ মারা গেছেন। তবে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, পাবনা জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক প্রলয় চাকীর মদের বার চাকী বাড়ি থেকে ‘পিড’ নামের এক ধরনের বিষাক্ত মদপানে তারা অসুস্থ হয়ে পড়েছিলেন। পরে হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয়।

পড়ুন- হাতিয়ায় ভাংচুর ও নারী নির্যাতনের অভিযোগ: ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

দেখুন- ভোট দিতে পারবেন কি হাসিনাসহ বিদেশে পালিয়ে থাকা নেতাকর্মীরা?

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন