32.4 C
Dhaka
০৩/০৩/২০২৬, ১৪:২৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

যেভাবে গুলি করা হয় ওসমান হাদিকে

আসন্ন জাতীয় নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিকে গুলি করা হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) নির্বাচনী প্রচারণাকালে রাজধানীর পল্টনের বিজয়নগর এলাকায় তাকে গুলি করা হয়। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মোটর সাইকেলে দুইজন ব্যক্তি তাকে গুলি করে দ্রুত পালিয়ে যায়। পরে ওসমান হাদিকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক বলেন, ‘শুক্রবার দুপুর আড়াইটার পর পরই গুলিবিদ্ধ হাদিকে হাসপাতালে নিয়ে আসা হয়। তার বাম কানের নিচে গুলিবিদ্ধ হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় আছেন তিনি।’

এর আগে শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর পল্টনের বিজয়নগর এলাকায় নির্বাচনী প্রচারণাকালে তাকে গুলি করা হয় বলে জানা গেছে। জুমার নামাজের আগে বেলা ১১টা ৫২ মিনিটে ফেসবুকে ওসমান হাদি লেখেন, ‘যেহেতু ঢাকা-৮ এ আমার পোস্টার-ফেস্টুন কিছুই নাই, তাই আমার এখন ছেঁড়া-ছিঁড়িরও চাপ নাই। দুদকের সামনে থেইকা জুম্মা মোবারক।’

পড়ুন: গুলিবিদ্ধ ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন