বিজ্ঞাপন

মির্জাপুরের মহেড়ায় ৫’শত পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মহেড়া ইউনিয়নে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক দুটি অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে আটক করা হয়েছে।

আজ(২৫ জুন) বৃহস্পতিবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, টাঙ্গাইলের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সার্বিক তত্ত্বাবধান করেন জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আহসানুল কবির বুলবুল।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৭:০০টা২০ মিনিট থেকে ৮:০০টা পর্যন্ত উপ-পরিদর্শক তপু খানের নেতৃত্বে একটি অভিযানকারী দল মহেড়া ইউনিয়নের নয়াপাড়া নগর ছাওয়ালী গ্রামের বাসিন্দা মো. রোকনুজ্জামান (৩২)-এর নিজ বসতবাড়িতে অভিযান চালায়। এ সময় তার ঘর থেকে ২২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং তাকে আটক করা হয়।

একই দিনে পরিচালিত অপর এক অভিযানে মহেড়া ইউনিয়নের ভাতকুড়া গ্রামের পূর্বপাড়া এলাকায় একটি স-মিল সংলগ্ন পাকা রাস্তার ওপর থেকে রাসেল (৩৭) ও মনিরুজ্জামান বাবু (৪০) নামে দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ২৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন অভিযানের বাদী উপ-পরিদর্শক তপু খান।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন

পড়ুন : ঝিনাইদহে মুকুল হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন