রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১৫১৩ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-মতিঝিল বিভাগে ১৩ টি বাস, ৪ টি ট্রাক, ৪ টি কাভার্ডভ্যান, ৪৮ টি সিএনজি ও ১৯১ টি মোটরসাইকেলসহ মোট ২৯৭ টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ১০ টি বাস, ১৭ টি ট্রাক, ৬ টি কাভার্ডভ্যান, ২০ টি সিএনজি ও ৭৪ টি মোটরসাইকেলসহ মোট ১৪৬ টি মামলা হয়েছে। ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৪ টি বাস, ৮ টি কাভার্ডভ্যান, ১৪ টি সিএনজি ও ১২০ টি মোটরসাইকেলসহ মোট ১৬৫ টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ৯ টি বাস, ৪ টি ট্রাক, ১০ টি কাভার্ডভ্যান, ৩৯ টি সিএনজি ও ১৭৬ টি মোটরসাইকেলসহ মোট ২৭৭ টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-গুলশান বিভাগে ১১ টি বাস, ১ টি ট্রাক, ৪ টি কাভার্ডভ্যান, ১৪ টি সিএনজি ও ১৫০ টি মোটরসাইকেলসহ মোট ২০০ টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৭ টি বাস, ৯ টি ট্রাক, ৫ টি কাভার্ডভ্যান, ৩৭ টি সিএনজি ও ১১০ টি মোটরসাইকেলসহ মোট ২২১ টি মামলা হয়েছে। ট্রাফিক-রমনা বিভাগে ২ টি বাস, ১ টি ট্রাক, ১ টি কাভার্ডভ্যান, ৮ টি সিএনজি ও ৪১ টি মোটরসাইকেলসহ মোট ৯২ টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১১ টি বাস, ২ টি ট্রাক, ১ টি কাভার্ডভ্যান, ৮ টি সিএনজি ও ৭৯ টি মোটরসাইকেলসহ মোট ১১৫ টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৩৫৩ টি গাড়ি ডাম্পিং ও ১৪৮টি গাড়ি রেকার করা হয়েছে।
শুক্রবার (১২ ডিসেম্বর ২০২৫) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।
পড়ুন: নির্বাচনের সময় প্রার্থী চাইলে ব্যক্তিগত অস্ত্র রাখতে পারবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
দেখুন: হাদিকে দেখতে গিয়ে তোপের মুখে মির্জা আব্বাস, ‘ভুয়া ভুয়া’ স্লোগান |
ইম/


