বিজ্ঞাপন

কলকাতায় তুলকালাম, হায়দরাবাদে ভিন্ন রূপ দেখলেন মেসি

আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির ভারত সফরের শুরুটা হয়েছে চরম অব্যবস্থাপনার মধ্য দিয়ে। ‘গোট ট্যুর অব ইন্ডিয়া’র প্রথম দিনে আয়োজকদের ব্যর্থতায় তাকে ঠিকমতো দেখতে না পেয়ে কলকাতার সল্টলেকে হট্টগোল, ক্ষুব্ধ দর্শকরা স্টেডিয়ামের চেয়ার ভাঙচুর ও নানা সম্পদ লুট করার মতো ঘটনা ঘটেছে। এরই মাঝে প্রধান আয়োজক শতদ্রু দত্তকে আটক করে পুলিশ। একইদিন রাতে হায়দরাবাদে সম্পূর্ণ ভিন্ন অভিজ্ঞতা পেলেন মেসি-সুয়ারেজ-ডি পলরা।

বিজ্ঞাপন

কলকাতার যুবভারতী স্টেডিয়ামে এমন বিশৃঙ্খলার পর মেসিরা ভারত সফর সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারবেন কি না সেই অনিশ্চয়তা তৈরি হয়েছিল। প্রথম ধাপ শেষ করে গতকাল (শনিবার) দুপুরেই হায়দরাবাদের উদ্দেশে রওনা দেন ইন্টার মায়ামির তিন তারকা। বিকেল সাড়ে ৫টার পর শহরটিতে পা রেখে মেসিরা রাত ৮টা নাগাদ সেখানকার উপল স্টেডিয়ামে পৌঁছান। স্বাভাবিকভাবেই তাদের সফর ঘিরে হায়দরাবাদে ছিল বাড়তি নিরাপত্তা। বিমানবন্দরে কড়া নিরাপত্তার পর স্টেডিয়ামেও ব্যবস্থাপনা ছিল ঠিকঠাক।

মেসির যখন মাঠে প্রবেশ করছেন, তখন প্রদর্শনী ফুটবল ম্যাচ চলছিল। দুই সতীর্থ লুইস সুয়ারেজ এবং রদ্রিগো ডি পলকে নিয়ে মেসি ভিভিআইপি বক্সে দাঁড়িয়ে সেই ম্যাচ দেখেছেন। কয়েকবার উচ্ছ্বসিতও দেখা যায় বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়ককে। মেসি স্টেডিয়ামে আসার পরই মাঠে নামেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। কয়েক মিনিটের মধ্যে তিনি একটি গোলও করেন। খেলা শেষ হতেই মেসিরা মাঠে যান ‘মেসি–মেসি’ স্লোগানে উত্তাল গ্যালারির অভ্যর্থনা নিতে নিতে। তখন লাতিন ভাষায় গান বাজছিল স্টেডিয়ামে। রেবন্ত রেড্ডি ও বাচ্চাদের সঙ্গে ‘পাসিং দ্য বল’ খেলেছেন মেসিরা।

পড়ুন: হাদির ওপর হামলা: রাজধানীর মোহাম্মদপুর থেকে মোটরসাইকেলের মালিক গ্রেপ্তার

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন