বিজ্ঞাপন

ভারত থেকে হুমকি আসছে: ওসমান হাদির চিকিৎসক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার চিকিৎসকদের বিরুদ্ধে ভারত থেকে ফোন করে হুমকি দেওয়া হচ্ছে এবং তাদের মোবাইল নম্বর বিভিন্ন পাবলিক প্ল্যাটফর্মে ছড়িয়ে দেওয়া হচ্ছে—এমন অভিযোগ করেছেন হাদির চিকিৎসক।

বিজ্ঞাপন

রোববার (১৪ ডিসেম্বর) হাদির সর্বশেষ শারীরিক অবস্থা জানাতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে চিকিৎসক এসব তথ্য জানান।

ব্রিফিংয়ে জানানো হয়, রোববার সকালে মেডিকেল বোর্ডের বৈঠকের আগেই হাদির পুনরায় সিটি স্ক্যান করা হয়। সর্বশেষ সিটি স্ক্যানে তার মস্তিষ্কে ব্যাপক ইডেমা (পানি জমে যাওয়া) এবং অক্সিজেনের ঘাটতির প্রমাণ পাওয়া গেছে, যা মস্তিষ্কের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এ ছাড়া মস্তিষ্কের কিছু অংশে ছিটাছিটা রক্ত জমাট বাঁধার লক্ষণও শনাক্ত হয়েছে। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, সাম্প্রতিক সিটি স্ক্যানের ফলাফলে হাদির মস্তিষ্কের অবস্থা অত্যন্ত সংকটজনক।

এদিকে হাদির চিকিৎসার সঙ্গে যুক্ত চিকিৎসকরাও নানা ধরনের হুমকির মুখে পড়েছেন বলে জানান তারা।

প্রেস ব্রিফিংয়ে চিকিৎসক বলেন, “আমাদের জীবন হুমকির মুখে রয়েছে। ধারাবাহিকভাবে ভারত থেকে ফোন করে হুমকি দেওয়া হচ্ছে। আমাদের মোবাইল নম্বর প্রকাশ করে বিভিন্ন গ্রুপ ও পাবলিক প্ল্যাটফর্মে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এমনকি আমাদের পরিবার ও বাসার অবস্থানও ট্র্যাক করার চেষ্টা করা হচ্ছে।”

পড়ুন: হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, অবস্থা অত্যন্ত ‘আশঙ্কাজনক’

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন