নারায়ণগঞ্জের রূপগঞ্জে কভার ভ্যানের চাপায় শরীফ হোসেন (৪৫) অটোরিক্সা চালক নিহত হয়েছেন। এ সময় আরও দু ব্যক্তি আহত হয়েছেন।
সোমবার দুপুরে উপজেলার মুশুরি বৈরাগবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শরীফ হোসেন মুশুরি বৈরাগবাড়ী এলাকার তোতা মিয়ার ছেলে।
নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন, রুপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সবজেল হোসেন।
ওসি সবজেল হোসেন জানান, দুপুর ২টার দিকে ফজুরবাড়িরমোড়-ইছাপুরা সড়ক যোগে মুশুরি এলাকা থেকে রূপগঞ্জ থানা এলাকায় আসার পথে বিপরীত দিক থেকে আসা একটি কভারভ্যান ব্যাটারিচালিত অটোরিক্সাকে চাপা দেয়। এ সময়ে ঘটনাস্থলেই অটো রিক্সা চালক শরীর হোসেন নিহত হন। এ সময় অটোরিকশা আরোহী আরো দুজন আহত হয়েছেন।
দুর্ঘটনা কবলিত অটোরিকশা উদ্ধার ও ঘাতক কভার ভ্যান আটক করা হলেও চালক হেলপার পালিয়ে যায় ।
পড়ুন- আখাউড়ায় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
দেখুন- শ্রদ্ধা ও ভালোবাসায় জাতির সূর্য সন্তানদের স্মরণ


