22.7 C
Dhaka
০৩/০৩/২০২৬, ০:০৯ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

খুলনায় হোটেল কক্ষ থেকে যুবকের মরদেহ উদ্ধার

খুলনা মহানগরের দোলখোলা ইসলামপুর মোড় এলাকার হোটেল বিলাসী থেকে তানভীর কবির তপু (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় হোটেলের তৃতীয় তলার ৩১২ নম্বর কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, তানভীর কবির তপু কয়েক মাস ধরে ওই হোটেলের একটি কক্ষে ভাড়া নিয়ে বসবাস করছিলেন। সোমবার রাতে তিনি খাবার নিয়ে কক্ষে প্রবেশ করে ভেতর থেকে দরজা বন্ধ করেন। মঙ্গলবার দুপুরে হোটেলের কর্মচারীরা খাবার দিতে গিয়ে কক্ষে সাড়া না পেয়ে বিষয়টি আশপাশের লোকজনকে জানান। পরে দরজা ভেঙে কক্ষের ভেতরে মেঝেতে তার নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

খুলনা সদর থানার ওসি কবির হোসেন জানান, প্রাথমিকভাবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পড়ুন: শরীয়তপুরে বীর মুক্তিযোদ্ধার কবরে আগুন

দেখুন: গাজীপুরে বিয়ে বাড়িতে পুলিশের সাথে হুলুস্থুল কাণ্ড!

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন