১০/০২/২০২৬, ২:০১ পূর্বাহ্ণ
19 C
Dhaka
১০/০২/২০২৬, ২:০১ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

সুনামগঞ্জের দিরাইয়ে প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত, আহত ৫

সুনামগঞ্জের দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের সাকিতপুর গ্রামে পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত পাঁচজন আহত হয়েছেন।নিহত কৃষকের নাম মো. ইসলাম উদ্দিন (৫৫)। তিনি সাকিতপুর গ্রামের মৃত শাহীন মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ইসলাম উদ্দিনের সঙ্গে একই গ্রামের বাংলা ভাই ও করিমপুর ইউনিয়নের ইউপি সদস্য সাজ্জাত মিয়ার দীর্ঘদিনের বিরোধ চলছিল।

এই বিরোধকে কেন্দ্র করে বুধবার (আজ) বিকেলে বাংলা ভাই ও ইউপি সদস্য সাজ্জাত মিয়ার অনুসারীরা দেশীয় ও ধারালো অস্ত্র নিয়ে গ্রামের মাঠে ইসলাম উদ্দিনকে একা পেয়ে তার ওপর হামলা চালায়। প্রথমে লাঠিসোঁটা দিয়ে বেধড়ক মারধর করা হয়। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে হত্যা করা হয়। এ হামলায় আরও পাঁচজন আহত হন। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

এ বিষয়ে দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ঘটনার বিস্তারিত তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন

পড়ুন : নির্বাচনী মাঠে সহিংসতার ছায়া: হাদির ওপর হামলার প্রতিবাদে উত্তাল সুনামগঞ্জ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন