০৯/০২/২০২৬, ২৩:৫৬ অপরাহ্ণ
22 C
Dhaka
০৯/০২/২০২৬, ২৩:৫৬ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ধানক্ষেতে নিখোঁজ কিশোরের কঙ্কাল উদ্ধার: ভাঙা কাঁচির সূত্রে উন্মোচিত হত্যাকাণ্ডের রহস্য

সুনামগঞ্জ সদর মডেল থানার পুলিশ একটি চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে।

গত ২৯ সেপ্টেম্বর ২০২৫, সন্ধ্যা আনুমানিক ৭টার সময় সুনামগঞ্জ সদর উপজেলার বাসিন্দা মারজান মিয়া (১৫) নিখোঁজ হয়। বিষয়টি তার পিতা থানায় জানালে ১ অক্টোবর ২০২৫ তারিখে একটি সাধারণ ডায়েরি (জিডি) রুজু করা হয়।

দীর্ঘদিন অনুসন্ধানের পর, ১৪ ডিসেম্বর ২০২৫ দুপুর আনুমানিক ১.৩০ মিনিটে সুরমা ইউনিয়নের রাউটিয়া বিল এলাকায় একটি ধানক্ষেত থেকে মানুষের কঙ্কাল উদ্ধার করা হয়। সংবাদ পাওয়ার সাথে সাথে সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ রতন সেখ, পিপিএম এর নেতৃত্বে একটি পুলিশ দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কঙ্কাল উদ্ধার ও সুরতহাল সম্পন্ন করে।নিখোঁজের পরিবার ঘটনাস্থলে উপস্থিত হয়ে কঙ্কালের পাশে পাওয়া জলপাই রঙের গেঞ্জি ও নীল রঙের জার্সি প্যান্ট দেখে এটি নিখোঁজ মারজান মিয়ার বলে শনাক্ত করেন। তল্লাশিকালে রক্তমাখা কাঁচির অর্ধেক অংশও উদ্ধার করা হয়, যা হত্যাকাণ্ডের গুরুত্বপূর্ণ আলামত হিসেবে চিহ্নিত হয়েছে।

ঘটনার প্রেক্ষিতে সুনামগঞ্জ সদর মডেল থানায় মামলা নং-২২, জিআর-৩৬৭/২০২৫, ধারা- ৩০২/২০১/৩৪ পেনাল কোড অনুযায়ী হত্যা মামলা রুজু করা হয়।

মামলার গুরুত্ব বিবেচনায় সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার জনাব এ বি এম জাকির হোসেন, পিপিএম এর তত্ত্বাবধানে গঠিত চৌকশ তদন্ত টিম ভৌত আলামত বিশ্লেষণ, পারিপার্শ্বিক তথ্য সংগ্রহ ও আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করে নিবিড় তদন্ত পরিচালনা করে। প্রাথমিক তদন্তে জানা যায়, ঘটনার সাথে একজন শিশুর সম্পৃক্ততার সত্যতা পাওয়া গেছে।

পরে তথ্যপ্রযুক্তির মাধ্যমে অভিযুক্ত শিশুর অবস্থান শনাক্ত করা হয় এবং নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানা এলাকা থেকে তাকে পুলিশ হেফাজতে আনা হয়। জিজ্ঞাসাবাদে সে ঘটনার সাথে সম্পৃক্ততা স্বীকার করে এবং মামলার তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে। পরবর্তীতে সে বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করে।

মামলাটি একটি সংবেদনশীল ও গুরুত্ববহ হত্যাকাণ্ড হওয়ায় তদন্ত সর্বোচ্চ পেশাদারিত্ব ও সতর্কতার সঙ্গে পরিচালনা করা হচ্ছে। মামলার অন্যান্য দিক ও সম্ভাব্য সংশ্লিষ্টতা যাচাইপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের কাজ চলছে।সুনামগঞ্জ জেলা পুলিশ অপরাধ দমনে বদ্ধপরিকর এবং এ ধরনের নৃশংস অপরাধের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার জন্য সর্বদা তৎপর।

বিজ্ঞাপন

পড়ুন : সুনামগঞ্জের দিরাইয়ে প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত, আহত ৫

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন