বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) দিনাজপুর জেলা কার্যালয়ের আয়োজনে এবং জেলা প্রশাসন দিনাজপুরের সহযোগিতায় নানা আয়োজনের মধ্য দিয়ে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তামেলা-২০২৫ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক চত্বর হতে বর্ণাঢ্য র্যালী ও প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বড় ময়দানস্থ বিসিক উদ্যোক্তা মেলা প্রাঙ্গণে গিয়ে সমাপ্ত হয়।
বিসিক জেলা কার্যালয় দিনাজপুরের উপমহাব্যবস্থাপক মোঃ জাহেদুল ইসলাম এর সভাপতিত্বে সম্মানীত অতিথি হিসেবে আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস.এম হাবিবুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন, বিসিক আঞ্চলিক কার্যালয় রাজশাহীর আঞ্চলিক পরিচালক জাফর বায়েজীদ, উপমহাব্যবস্থাপক (বিপণন বিভাগ) বিসিক প্রধান কার্যালয় ঢাকা’র শেফালী খাতুন, দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর সভাপতি আলহাজ্ব মোঃ আবু বক্কর সিদ্দিক, বিসিক শিল্প মালিক সমিতির সভাপতি মোঃ মোছাদ্দেক হুসেন, জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি (নাসিব) এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও দৈনিক উত্তরবাংলার সম্পাদক মোঃ মতিউর রহমান। বিসিক উদ্যোক্তা মেলায় প্রায় নতুন-পুরাতন ১শত জন উদ্যোক্তাদের দেওয়া স্টলে প্রচুর দর্শনার্থীদের ভিড় জমছে। র্যালীর উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম বলেন, বিসিক সরকারি উন্নয়নমূখী ও জনকল্যাণমূখী বিভিন্ন কর্মসূচীর বাস্তবায়নের পাশাপাশি নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি করে আসছে, ফলে বাংলাদেশকে শিল্প সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিসিক এর সকল কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর ফলে বেসরকারি উদ্যোগে সারাদেশে নতুন নতুন শিল্প গড়ে উঠছে এবং জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধি পাচ্ছে। স্বাগত বক্তব্য রাখেন বিসিক জেলা কার্যালয় দিনাজপুরের উপব্যবস্থাপক চারু চন্দ্র বর্মন। সঞ্চালকের দায়িত্ব পালন করেন বিসিক জেলা কার্যালয় দিনাজপুরের প্রমোশন কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন। সার্বিক তত্বাবধানে ছিলেন জেলা বিসিক কার্যালয়ের প্রমোশন কর্মকর্তা মোঃ ইমরান আলী।
পড়ুন-দিনাজপুরে অনন্যা সংস্থার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
দেখুন- হাদি হ/ত্যা/কা/ণ্ড বড় ষড়যন্ত্রের ইঙ্গিত: সালাহউদ্দিন


