ময়মনসিংহ মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক, কালিবাড়ী এ্যাথলেট্রিক্স ক্লাবের সভাপতি সাবেক ক্রিকেটার, ক্রীড়া সংগঠক ও এডভোকেট এম.এ হান্নান খান বলেন, খেলাধুলা শরীর স্বাস্থ্য মনন গঠনে সহায়ক ভূমিকা পালন করে সেই সাথে বর্তমান সামাজিক অবস্থায় বাজে নেশা থেকে দূরে থাকার জন্য খেলাধুলার কোন বিকল্প নেই।
তিনি গত ১৯ ডিসেম্বর শুক্রবার রাতে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৩৩ নং ওয়ার্ডের রঘুনাথপুর পূর্বপাড়া যুব সমাজের উদ্যোগে ব্যাডমিন্টন টুর্নামেন্ট এর উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমন্ত্রিত অথিতির বক্তব্য রাখেন সাবেক ক্রিকেটার ও ময়মনসিংহ মহানগর ছাত্রদলের সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক রাজমিক খান রাহি, ক্রীড়ামোদী আয়োজক
তানভীর হোসেন মীর, মোশাররফ হোসেন, রিয়াদ হোসেন রাকিব, রিয়াদ হাসান ও মুন্না সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন। টুর্নামেন্টটি বেশ কিছুদিন ধারাবাহিক ভাবে চলবে।


