বিজ্ঞাপন

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৭২২ মামলা

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১৭২২ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

বিজ্ঞাপন

ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-মতিঝিল বিভাগে ২১ টি বাস, ১ টি ট্রাক, ২৩ টি কাভার্ডভ্যান, ৪৬ টি সিএনজি ও ১০৭ টি মোটরসাইকেলসহ মোট ২২৯ টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ২৭ টি বাস, ১১ টি ট্রাক, ১৩ টি কাভার্ডভ্যান, ১২ টি সিএনজি ও ৩৩ টি মোটরসাইকেলসহ মোট ১২২ টি মামলা হয়েছে। ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১০ টি বাস, ১ টি ট্রাক, ৭ টি কাভার্ডভ্যান, ৪০ টি সিএনজি ও ১০৯ টি মোটরসাইকেলসহ মোট ২০৪ টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ৬ টি বাস, ৩ টি ট্রাক, ৪ টি কাভার্ডভ্যান, ৩০ টি সিএনজি ও ৯৭ টি মোটরসাইকেলসহ মোট ১৬৩ টি মামলা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক-গুলশান বিভাগে ২৬ টি বাস, ৪ টি ট্রাক, ১৯ টি কাভার্ডভ্যান, ৫২ টি সিএনজি ও ২১০ টি মোটরসাইকেলসহ মোট ৪৪৩ টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ২৮ টি বাস, ১০ টি ট্রাক, ১২ টি কাভার্ডভ্যান, ৪৭ টি সিএনজি ও ১৩৯ টি মোটরসাইকেলসহ মোট ৩৪৬ টি মামলা হয়েছে। ট্রাফিক-রমনা বিভাগে ৭ টি বাস, ৫ টি কাভার্ডভ্যান, ১২ টি সিএনজি ও ২৫ টি মোটরসাইকেলসহ মোট ৯৩ টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১৬ টি বাস, ৭ টি ট্রাক, ১ টি কাভার্ডভ্যান, ১৪ টি সিএনজি ও ৭৩ টি মোটরসাইকেলসহ মোট ১২২ টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ২৬২ টি গাড়ি ডাম্পিং ও ১০৮ টি গাড়ি রেকার করা হয়েছে।

রবিবার (২১ ডিসেম্বর ২০২৫) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

পড়ুন: দেশে এসে ২৭ ডিসেম্বর ভোটার হবেন তারেক রহমান

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন