০২/০৩/২০২৬, ০:২৬ পূর্বাহ্ণ
22.4 C
Dhaka
০২/০৩/২০২৬, ০:২৬ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

অবৈধভাবে ভারতে গিয়ে ফেরার সময় সীমান্তে নারী-শিশুসহ ২৭ জন আটক

অবৈধভাবে ভারতে গিয়ে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ফেরার সময় ২৭ জনকে আটক করেছে বিজিবি। সোমবার ভোরে জেলার ভোলাহাট উপজেলার চামুচা সীমান্ত থেকে তাদের আটক করা হয়।

বিজ্ঞাপন

বিজিবির ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজিবি অধিনায়ক জানান, আটক ২৭ জনের মধ্যে ১২ জন নারী, ৫ জন শিশু, ৮ জন পুরুষ ও তৃতীয় লিঙ্গের দুইজন আছেন। তারা বিভিন্ন সময় অবৈধভাবে ভারতে যান। আজ ভোরে বাংলাদেশে ফেরার সময় তাদের আটক করা হয়। 

তিনি বলেন, আটককৃতদের ভোলাহাট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে। পুলিশ জাতীয় পরিচয়পত্র যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনি পদেক্ষেপ নেবে। 

পড়ুন- টাঙ্গাইলে ভাসানী বিশ্ববিদ্যালয়ে এফটিএনএস বিভাগে সেমিনার অনুষ্ঠিত

দেখুন- হাদিকে কেন্দ্র করে মঞ্চ-২৪ এর শাহবাগ অবরোধের ঘোষণা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন