২৭/০২/২০২৬, ৭:০২ পূর্বাহ্ণ
18 C
Dhaka
২৭/০২/২০২৬, ৭:০২ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

রিকশায় চ‌ড়ে এসে ম‌নোনয়ন তুল‌লেন মুফতি আমির হামজা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩(সদর) আসনে মনোনয়নপত্র উত্তোলন করেছেন জামায়াত মনোনীত প্রার্থী ইসলামী বক্তা মুফতি আমির হামজা। বুধবার(২৪ ডি‌সেম্বর) দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তিনি এ মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় জেলা জামায়াতের সেক্রেটারি সুজাউদ্দিন জোয়ারদার, শহর জামাতের আমির এনামুল হকসহ দলের কয়েকশো নেতাকর্মী উপস্থিত ছিলেন। দুপুর ১২টার দিকে আমির হামজা একটি রিকশায় করে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আসেন। পরে তিনি গণমাধ্যমের মুখোমুখি হন। এসময় আমির হামজা বলেন, বেশ কিছুদিন ধরে নির্বাচনী মাঠে থেকে সব শ্রেণীর মানুষের বিপুল সাড়া পেয়েছেন তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, একটি চক্র নির্বাচন বানচালের চেষ্টা করছেন। এ ব্যাপারে আমরা সতর্ক আছি। তিনি বলেন, ২০২৪ সালের পাঁচ আগস্ট গণঅভ্যুত্থানের পর থানা থেকে যেসব অস্ত্র গোলাবারুদ লুট করা হয় তা এখনো আইনশৃঙ্খলা বাহিনী উদ্ধার করতে পারেনি। পাশাপাশি ভারত সীমান্ত দিয়েও অবৈধ অস্ত্র ঢুকছে বলে অভিযোগ করেন তিনি। এসব অস্ত্র উদ্ধার করা না গেলে নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিত হতে পারে বলে জানান জামাতের প্রার্থী।

বিজ্ঞাপন

পড়ুন: মেহেরপুরের গাংনী হাইস্কুলে গ্রিল কেটে চুরি

দেখুন: ‘বিশ্বব্যাংক ও আইএমএফ থেকে ৩ বিলিয়ন ঋণ সহায়তা পাওয়ার সম্ভাবনা বাংলাদেশের’ |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন