28.5 C
Dhaka
০২/০৩/২০২৬, ২০:০০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

সোনারগাঁয়ে মন্দিরে চুরি, এলাকাবাসীর মধ্যে উদ্বেগ

সোনারগাঁয়ের বানীনাথপুরে অবস্থিত শ্রী শ্রী গৌর নিতাই আখড়ার অন্তর্ভুক্ত শ্রী শ্রী জগন্নাথ, বলদেব ও শুভদ্রা দেবীর মন্দিরে চুরির ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

গতকাল রাতের কোনো এক সময়ে দুর্বৃত্তরা মন্দিরের নিরাপত্তা গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করে এ চুরি সংঘটিত করে।


মন্দির সূত্রে জানা যায়, চোরেরা মন্দিরের ভেতরে থাকা ঘন্টা চুরি করে নিয়ে যায়। পাশাপাশি হরিনাম সংকীর্তনের ক্যাশ বাক্স ভেঙে ভেতরে টাকা আছে কিনা তা খোঁজাখুঁজি করা হয়। তবে ক্যাশ বাক্সে কোনো অর্থ না থাকায় কেবল কিছু কাগজপত্র এলোমেলো অবস্থায় পাওয়া গেছে।
ঘটনার পরপরই মন্দির কর্তৃপক্ষ বিষয়টি স্থানীয়দের জানালে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এখন পর্যন্ত চুরি যাওয়া কোনো সামগ্রী উদ্ধার করা সম্ভব হয়নি।


মন্দির পরিচালনা কমিটির সদস্যরা জানান, এ ধরনের ঘটনা ধর্মীয় স্থাপনার নিরাপত্তা নিয়ে নতুন করে শঙ্কা তৈরি করেছে। ভবিষ্যতে আরও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে—এই আশঙ্কায় মনে গভীর উদ্বেগ কাজ করছে।

পড়ুন- শেষ মুহূর্তে পিরোজপুর-১ আসনে বিএনপির মনোনয়ন পেলেন অধ্যক্ষ আলমগীর হোসেন

দেখুন- বহিরাগতদের হা\ম\লা\য় ফরিদপুরে জেমসের কনসার্ট পণ্ড

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন