১০/০২/২০২৬, ০:৩৬ পূর্বাহ্ণ
22 C
Dhaka
১০/০২/২০২৬, ০:৩৬ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

নানা আয়োজনে জয়পুরহাট ২০ বিজিবির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নানা আয়োজনের মধ্য দিয়ে জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে রোববার দুপুর ১২টায় জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিনাজপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান।

বিজিবির জয়পুরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লতিফুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার, দিনাজপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান এবং জয়পুরহাটের পুলিশ সুপার মিনা মাহমুদা।

অনুষ্ঠান শেষে এক প্রীতিভোজের আয়োজন করা হয়। এতে বিজিবি সদস্যদের পরিবারবর্গ ছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।

পড়ুন- পিরোজপুর জেলা সরকারি চাকুরীজীবী কল্যাণ পরিষদের শপথ গ্রহণ

দেখুন- দেশজুড়ে এখনো বন্ধ হয়নি মাজারে ভা/ঙচুর! 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন