নারায়ণগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড অংশে অবরোধ করছে ইনকিলাব মঞ্চ নারায়ণগঞ্জের নেতাকর্মীরা। আজ রবিবার (২৮ ডিসেম্বর) দুপুর ২টা ৩০ মিমিট থেকে সাইনবোর্ডের মোড়ে অবরোধ করে নেতাকর্মীরা। এর ফলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
স্থানীয়রা জানান, পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী ইনকিলাব মঞ্চের লোকজন দুপুর থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড অংশে অবরোধ করে।
জাতীয় নাগরিক কমিটির নারায়ণগঞ্জ জেলা সদস্য জাবেদ আলম জানান, আমরা শরীফ ওসমান হাদীর খুনিদেরকে দ্রুত গ্রেপ্তার এবং বিচারের দাবিতে এখানে অবস্থান গ্রহণ করেছি। আজ প্রায় ১০ দিন হয়ে গিয়েছে এখনো প্রশাসন ওসমান হাদীর খুনিদেরকে গ্রেফতার করতে পারেনি। আমরা আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এখানে অবস্থান করবো।
শিমরাইল হাইওয়ে পুলিশ ইনচার্জ জুলহাস কালের কন্ঠকে জানান, তারা পূর্ব থেকেই এই কর্মসূচির ঘোষণা দিয়ে রেখেছিল। সেখানে আমাদের অফিসাররা কর্মরত আছে এবং তাদের অবরোধের ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
পড়ুন- কেন্দুয়ায় সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হচ্ছে জুনিয়র বৃত্তি পরীক্ষা


