১০/০২/২০২৬, ১৪:১৭ অপরাহ্ণ
26 C
Dhaka
১০/০২/২০২৬, ১৪:১৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

চাঁপাইনবাবগঞ্জে বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আমাদের সকলের প্রিয় মমতাময়ী নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র বিদেহী আত্মার মাগফেরাত কামনায়  দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০২ জানুয়ারি)  বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা, পৌর শাখা এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হারুনুর রশিদ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ আমাদের মাঝে নেই এটি গোটা জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। তিনি ছিলেন স্বাধিকার, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার এক উজ্জ্বল বলিষ্ঠ কণ্ঠস্বর। আমরা তাঁর রুহের মাগফেরাত কামনা করছি এবং মরহুমার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। একইসঙ্গে তিনি যে গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলেন তা বাস্তবায়নে আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব।

এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা কৃষক দলের আহ্বায়ক তৌসিকুল ইসলাম তৌসি, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম জেলা যুবদলের আহ্বায়ক তবিউল ইসলাম তারিফসহ বিএনপি, ছাত্রদল, যুবদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী।

শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত ও পরিবারের সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

বিজ্ঞাপন

পড়ুন : চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপি প্রার্থী আমিনুলের মনোনয়নপত্র দাখিল

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন