টাঙ্গাইলের ৮টি সংসদীয় আসনের মধ্যে ৪টি আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার প্রথমদিন বিকেলে ও সকালে দুই দফায় জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে এ মনোনয়নপত্র যাচাই করা হয়। এসময় বিভিন্ন কারণে বিএনপি’র বিদ্রোর্হী প্রার্থীসহ ৯ প্রার্থীর মনোনয়ন বাতিল করেছে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক শরীফা হক।
মনোনয়নপত্র বাতিলকারীরা হলেন- টাঙ্গাইল-১ আসনের বিএনপি’র বিদ্রোহী প্রার্থী মোহাম্মদ আলী, স্বতন্ত্র প্রার্থী মোন্তাজ আলী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হারুন অর রশীদ, টাঙ্গাইল-২ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মনোয়ার হোসেন সাগর, টাঙ্গাইল- ৩ আসনে স্বতন্ত্র প্রার্থী আইনিন নাহার ও স্বতন্ত্র প্রার্থী শাহজাহান মিয়া, টাঙ্গাইল- ৪ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী আলী আমজাদ হোসেন, স্বতন্ত্র প্রার্থী আব্দুল হালিম মিঞা এবং স্বতন্ত্র প্রার্থী ডা. শাহ আলম তালুকদার। এছাড়া জাতীয় পার্টির প্রার্থী লিয়াত আলীর মনোনয়নপত্র অমীমাংসিত রাখা হয়েছে।
জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, টাঙ্গাইল-১ আসনে ৭ প্রার্থীর মধ্যে ৩ প্রার্থীর মনোনয়পত্র বাতিল হয়েছে। এর মধ্যে বিএনপি’র স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলীর এক শতাংশ ভোটারের স্বাক্ষরে ত্রæটি থাকায়, সরকারি কলেজ থেকে অবস্বরে যাওয়ার ৩ বছর পূর্ণ না হওয়ায় স্বতন্ত্র প্রার্থী মোন্তাজ আলীর এবং মনোনপত্র আয় ব্যয়ের সত্যয়িত কপি জমা না দেয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী হারুন অর রশীদের মনোনয়নপত্র বাতিল করা হয়।
টাঙ্গাইল-২ আসনে ৫ প্রার্থীর মধ্যে ১ প্রার্থীর মনোনয়পত্র বাতিল হয়েছে। এ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী মনোয়ার হোসেন সাগরের মনোনপত্র আয় ব্যয়ের সত্যয়িত কপি জমা না দেয়ায় মনোনয়নপত্র বাতিল করা হয়।
টাঙ্গাইল-৩ আসনে ৭ প্রার্থীর মধ্যে ২ প্রার্থীর মনোনয়পত্র বাতিল হয়েছে। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী আইনিন নাহার এবং স্বতন্ত্র প্রার্থী শাহজাহান মিয়ার এক শতাংশ ভোটারের স্বাক্ষরে ত্রæটি থাকায় থাকায় মনোয়নপত্র বাতিল করা হয়।
টাঙ্গাইল-৪ আসনে ৭ প্রার্থীর মধ্যে ৩ প্রার্থীর মনোনয়পত্র বাতিল হয়েছে। এর মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী আলী আমজাদ হোসেনের সর্বশেষ আয়কর রির্টান দাখিল না করায় এবং স্বতন্ত্র প্রার্থী আব্দুল হালি মিঞা ও ডা. শাহ আলম তালুকদারের এক শতাংশ ভোটারের স্বাক্ষরে ত্রæটি থাকায় থাকায় মনোয়নপত্র বাতিল করা হয়। এছাড়া জাতীয় পার্টির প্রার্থী লিয়াত আলীর মনোনয়নপত্র অমীমাংসিত রাখা হয়েছে।
এছাড়া আগামীকাল শনিবার টাঙ্গাইল-৫, ৬, ৭ ও ৮ আসনের মনোয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে।
এ ব্যাপারে জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা তাজুল ইসলাম বলেন, যাচাই-বাছাই শেষে প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল করা হয়। তবে প্রার্থীরা কশিমনে আপিল করতে পারবেন।
উল্লেখ্য, টাঙ্গাইলের ৮টি সংসদীয় আসনে ৮৬ জন মনোনয়ন পত্র কিনলেও জমা দেয় ৬৫ প্রার্থী।
পড়ুন- নতুন বছরের প্রথমদিন থেকেই ভারতের পেট্রাপোলে বন্দরে যাত্রীদের গুনতে হচ্ছে অতিরিক্ত ফি
দেখুন – যশোরে রেজিস্ট্রি অফিসে আ/গু/ন, যা জানালো ফায়ার সার্ভিস


