অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ এর বিশেষ অভিযানে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার কামারপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহসভাপতি এ আর এম মাহফুজার রহমান রাশেদকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
বিজ্ঞাপন
শনিবার সন্ধ্যার দিকে উপজেলার কামারপাড়া ইউনিয়নের পুরাণ লক্ষীপুর এলাকায় একটি জানাজা নামাজ শেষে বাড়ি ফেরার পথে নুরপুর আমেরতল এলাকা থেকে তাঁকে পুলিশ গ্রেফতার করে।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলিম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করছেন। তবে কোন মামলায় তাকে গ্রেফতার করছেন, সেই বিষয়ে কোন উত্তর দেন নাই তিনি।
পড়ুন: যে সব অঞ্চলে শৈত্যপ্রবাহ আরও বাড়বে
দেখুন: রাজ-মিমের পরকীয়ার গুঞ্জন! অগ্নিশর্মা পরী; কী বললেন মিম
ইম/


