০৯/০২/২০২৬, ২১:৪২ অপরাহ্ণ
22 C
Dhaka
০৯/০২/২০২৬, ২১:৪২ অপরাহ্ণ
বিজ্ঞাপন

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দেশবাসীর কাছে দোয়া চাইলেন ধানের শীষের প্রার্থী আনিসুল হক

বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজারে ৩০ পারা কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ —জানুয়ারী) বিকেলে বাদাঘাট ও উত্তর বড়দল ইউনিয়ন বিএনপির আয়োজনে বাদাঘাট বাজারের জয়নাল আবেদীন অটোরাইস মিল মাঠে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সুমনের সভাপতিত্বে এবং আক্তার হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, মধ্যনগর ও ধর্মপাশা) আসনে ধানের শীষের প্রার্থী আলহাজ্ব আনিসুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বাদল মিয়া, রাখাব উদ্দিন ও আবুল হুদা, আহ্বায়ক কমিটির সদস্য ইমদাদুর হুদা ও আমির শাহ, তাহিরপুর উপজেলা কৃষকদলের আহ্বায়ক লুৎফুর রহমান ও সদস্য সচিব আবুল কালাম, উপজেলা যুবদলের সদস্য সচিব আবু সায়েম, বাদাঘাট ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নজরুল ইসলাম, বড়দল ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম এবং ছাত্রদল নেতা মাহবুব মল্লিকসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব আনিসুল হক বলেন, বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মতো একজন উজ্জ্বল নক্ষত্রের বিদায় হলেও গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের অবকাঠামো উন্নয়নে তাঁর অবদান দেশের ১৮ কোটি মানুষের হৃদয় থেকে কখনো মুছে যাবে না।
তিনি আরও বলেন, “মাতা বেগম খালেদা জিয়া আমাদের অভিভাবক ছিলেন। তাঁর জীবদ্দশায় দেশের জন্য করা ত্যাগ ও কর্মকাণ্ড জাতি চিরদিন স্মরণ করবে।” তিনি মরহুমার জীবনের সকল ভুল-ত্রুটি ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া কামনা করেন।
এসময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে মা হারানোর শোক সহ্য করার শক্তি দান, জিয়া পরিবার ও বিএনপি পরিবারের সকল নেতাকর্মীকে ধৈর্য ধারণের তৌফিক দান এবং দেশবাসীর সার্বিক কল্যাণ কামনায় সবার কাছে দোয়া প্রার্থনা করেন।
দোয়া মাহফিল শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

বিজ্ঞাপন

পড়ুন: নাজিরপুরে মৎস্য ঘেরে বিষ প্রয়োগ মাছ হত্যার অভিযোগ

দেখুন: ভ্যাট আইন প্রবর্তন ব্যবসাকে অনেক সহজ করেছে 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন