দেশের বাজারে প্রায় ১১ হাজার টাকা কমল স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। শুক্রবার (২০ নভেম্বর) সকাল ১০টা থেকে দেশের বাজারে কার্যকর হয়েছে স্বর্ণের নতুন মূল্যতালিকা। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে একলাফে প্রায় ১১ হাজার টাকা কমানোর ঘোষণা দেওয়ায় ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকায়। শুক্রবার সকালে প্রকাশিত বাজুসের এক বিজ্ঞপ্তিতে মূল্যহ্রাসের এই তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

সর্বশেষ এই সমন্বয়ের ফলে টানা ৮ দফায় দেশের বাজারে ভরিপ্রতি স্বর্ণের দাম মোট ২৮ হাজার ৫১৮ টাকা কমেছে। এর ঠিক আগের দিন, অর্থাৎ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) টানা ৭ম দফায় স্বর্ণের দাম কমিয়েছিল বাজুস। সেদিন ভরিতে একলাফে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের মূল্য নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ১২ হাজার ১১০ টাকা।

জুস নির্ধারিত নতুন মূল্যতালিকা (ভ্যাটসহ প্রতি ভরি):

২২ ক্যারেট ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা, ২১ ক্যারেট ১ লাখ ৯২ হাজার ১০৬ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৬৪ হাজার ৯৮৭ টাকা, সনাতন পদ্ধতি ১ লাখ ৩৪ হাজার ৮৩৬ টাকা

পড়ুন : বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন