বিজ্ঞাপন

প্রধান উপদেষ্টা ড. ইউনূস দেশে ফিরেছেন

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনসহ অন্যান্য উচ্চপর্যায়ের বৈঠকে যোগদান শেষ দেশে ফিরেছেন।

বিজ্ঞাপন

প্রধান উপদেষ্টা ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী কাতার এয়ারওয়েজের একটি বাণিজ্যিক ফ্লাইট গতকাল শনিবার দিবাগত রাত ৩টা ৩২ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম এ তথ্য জানান।

গত ২৭ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেন ড. ইউনূস। ভাষণে তিনি তুলে ধরেন জুলাই বিপ্লবের বীরত্বগাঁথা। এ সময় নতুন বাংলাদেশ বিনির্মাণে সবার সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস।

পাশাপাশি, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনসহ ১২টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

এছাড়া ৪০টি উচ্চ পর্যায়ের বৈঠকও করেন তিনি। আশা করা হচ্ছে, বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক বিশ্বের অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক জোরদারে বড় অবদান রাখবে প্রধান উপদেষ্টার এই কর্মতৎপরতা।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন