অক্টোবরের ১০ দিনে রেমিট্যান্স এলো ১২ হাজার কোটি টাকার বেশি

চলতি অক্টোবরের প্রথম ১০ দিনে দেশে ৯৯ কোটি ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। প্রতি ডলার ১২৩ টাকা ধরে দেশীয় মুদ্রায় যার পরিমাণ ১২ হাজার ১৭৭ কোটি টাকা। রোববার (১১ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, অক্টোবরের প্রথম দিন থেকে শনিবার (১০ অক্টোবর) পর্যন্ত দেশে ৯৯ কোটি ডলার রেমিট্যান্স এসেছে। এর মধ্যে ৮ থেকে ১০ অক্টোবর পর্যন্ত— তিনদিনেই ২১ কোটি ৭০ লাখ ডলার এসেছে। যেখানে গত বছরের একই সময়ে দেশে ৯৪ কোটি ৪০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা।

সবমিলিয়ে চলতি অর্থবছরের জুলাই থেকে ১০ অক্টোবর পর্যন্ত দেশে মোট প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে ৯৫৮ কোটি ১০ লাখ ডলার। যেখানে আগের অর্থবছরের একই সময়ে দেশে ৮৫৩ কোটি ডলার এসেছিল। এই হিসাবে বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবৃদ্ধির হার ১২ দশমিক ৩ শতাংশ।

বিজ্ঞাপন

পড়ুন : আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় লাফ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন