২৫/০২/২০২৬, ২:৪৫ পূর্বাহ্ণ
21 C
Dhaka
২৫/০২/২০২৬, ২:৪৫ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

পিরোজপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় জেলা যুবদলের দোয়া মাহফিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় পিরোজপুর জেলা যুবদলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন


বুধবার (৭ জানুয়ারি) বিকেলে পিরোজপুর টাউন ক্লাব মাঠে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান, সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত। পিরোজপুর জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক কামরুজ্জামান তুষারের সভাপতিত্বে এবং সদস্য সচিব এমদাদুল হক মাসুদের সঞ্চালনায় এছাড়া উপস্থিত ছিলেন পিরোজপুর পৌর বিএনপির সভাপতি শেখ শহীদুল্লাহ শহীদ, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সালাম বাতেন, সম্পাদক আফজাল হোসেন টিপু, জেলা বিএনপির সাবেক সদস্য এম. এ. জলিলসহ যুবদল ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও অবদান স্মরণ করেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করেন। দোয়া মাহফিলের আগে পবিত্র কোরআন খতম করা হয় এবং পরে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

পড়ুন- ঝিনাইদহ বাস টার্মিনালে অবৈধ স্থাপনা উচ্ছেদ

দেখুন- ‘ইরানকে আবার মহান করুন’ বলে কী ইঙ্গিত দিলেন ট্রাম্প? 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন