চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আজমতপুর সীমান্তে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অভিযানে অবৈধ ২টি বিদেশি ওয়ান শুটার গান ও ৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
শুক্রবার সকালে মহানন্দা ব্যাটেলিয়ান ৫৯ বিজিবি সদর দপ্তরে সংবাদ সম্মেলনে প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, বৃহস্পতিবার (৮ জানুয়ারি ) রাত সাড়ে ৯টার দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজমতপুর বিওপির একটি টহল দল শাহাবাজপুর ইউনিয়নের উনিশবিঘা গ্রামের একটি আমবাগানে অভিযান চালিয়ে মালিকবিহীন এসব অস্ত্র উদ্ধার করে।
মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, দেশে অনুষ্ঠিত আগামী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার লক্ষ্যে দুষ্কৃতিকারী সন্ত্রাসীরা সীমান্ত দিয়ে অস্ত্র গোলাবারদ ও বিস্ফোরক দ্রব্যাদী চোরাচালানের সম্ভাবনা থাকায়। বর্ডার গার্ড বাংলাদেশের সম্মানিত মহাপরিচালক চোরাচালান বন্ধে আমাদেরকে জোড় নির্দেশনা প্রদান করে। মহাপরিচালকের নির্দেশনার আলোকেই আমরা আমাদের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় কঠোর নজরদারি ও গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করি এবং তা যথাযথ ভাবে অব্যাহত রাখি। যার পরিপেক্ষিতে আমরা অবগত হয়েছিলাম।
অস্ত্রের কয়েকটি চালান আমাদের ব্যাটালিয়নের সীমন্ত এলাকা দিয়ে বাংলাদেশ প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। সেই লক্ষ্যে গত দুই মাসে ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ ৭৫ কিঃ মিঃ সীমন্ত এলাকায় নিজস্ব গোয়েন্দা, টহল তৎপরতাসহ কঠোর নজরদারি বৃদ্ধি করা হয়। তৎপ্রেক্ষিতে মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবি এর দিকনির্দেশনায় গত ০৮ জানুয়ারি রাত আনুমানিক ৯.৪০ ঘটিকায় অধীনস্থ আজিমপুর বিওপির একটি চৌকোষ দল সীমান্ত পিলার ১৮২/৩-এস হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার উনিসবিঘা গ্রামের একটি আম বাগানে অভিযান চালিয়ে মালিক বিহীন দুইটি বিদেশি অংশটার গান ও গুলি উদ্ধার করা হয়।
তিনি আরো বলেন, আগামী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সীমান্তে নজরদারি জোরদার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও গুলি শিবগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে। মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবি গত ০৩ বছরে সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে ১৫ জন আসামিসহ ৩৩ টি দেশি বিদেশি পিস্তল, ৩৯৮ রাউন্ড গুলি এবং ৪১ টি ম্যাগাজিন আটক করতে সক্ষম হয়েছে।
মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বলেন, অস্ত্র, গোলাবারুদ, মাদক ও চোরাচালান প্রতিরোধে সীমান্তে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
পড়ুন- বায়িং হাউস কর্মকর্তাকে প্রাণনাশের হুমকির অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে


