২৮/০২/২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ণ
25 C
Dhaka
২৮/০২/২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

পিরোজপুরে জেলা ব্যবসায়ী সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত

পিরোজপুর জেলা ব্যবসায়ী সমিতির উদ্যোগে সু মেকার, নরসুন্দর ও পান বাজারের ব্যবসায়ীদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) বিকেলে জেলা ব্যবসায়ী সমিতির প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
‎সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা ব্যবসায়ী সমিতির উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বাতেন।
‎আরও বক্তব্য রাখেন, জেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আহসানুল কবির, যুগ্ম সাধারণ সম্পাদক কে. জামান খোকন ও মেহেদী হাসান, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন (মিঠু), দি চেম্বার অব কমার্সের পরিচালক মো. সোহাগ ফকির এবং নরসুন্দর সমিতির সভাপতি অরুন কুমার শীলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
‎বক্তারা ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও করণীয় বিষয়ে আলোচনা করেন এবং সমন্বিত উদ্যোগের মাধ্যমে ব্যবসা-বাণিজ্যকে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। তারা ব্যবসায়ীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
‎সভায় সভাপতিত্ব করেন সু মেকার সমিতির সভাপতি দীলিপ কুমার এবং সঞ্চালনা করেন জেলা ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক মাহতাব উদ্দিন রিপন।

বিজ্ঞাপন

পড়ুন: হৃদরোগে সাংবাদিক বাছির উদ্দিন জুয়েলের মৃত্যু, মুন্সীগঞ্জে শোক

দেখুন: আরব আমিরাতের গোল্ডেন ভিসা কারা পাচ্ছেন, এই ভিসা পেতে কী লাগছে? 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন