বিজ্ঞাপন

নরসিংদীতে কুকুরকে গলায় ইট বেঁধে মেঘনায় ফেলে দেওয়ার ঘটনায় যুবক গ্রেফতার

নরসিংদীর নাগরিয়াকান্দি ব্রিজ থেকে একটি কুকুরকে গলায় ইট বেঁধে মেঘনা নদীতে ফেলে দেওয়ার ঘটনায় অভিযুক্ত এক যুবককে গ্রেফতার করেছে নরসিংদী মডেল থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৪ জুন বুধবার আনুমানিক সকাল ১১টা ৩০ মিনিটে নরসিংদী সদর উপজেলার নাগরিয়াকান্দি ব্রিজের ওপর থেকে মোহাম্মদ আলী (২৫) নামের এক যুবক অজ্ঞাতনামা আরও ২-৩ জনের সহযোগিতায় একটি কুকুরের গলায় ইট বেঁধে নির্মমভাবে মেঘনা নদীতে নিক্ষেপ করে।

ঘটনার সময় উপস্থিত এক ব্যক্তি তার মোবাইল ফোনে পুরো ঘটনাটি ধারণ করেন এবং পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। ভিডিওটি নরসিংদী জেলা পুলিশের নজরে এলে তাৎক্ষণিকভাবে পুলিশ সুপারের নির্দেশে নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের একপর্যায়ে বৃহস্পতিবার (২৫ জুন) বিকেল আনুমানিক ৫টায় অভিযুক্ত মোহাম্মদ আলীকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। গ্রেফতারকৃত মোহাম্মদ আলী নরসিংদী জেলার কামারগাঁও এলাকার আব্দুর রবের ছেলে।

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম মামুন জানান, আলী সদর উপজেলার কামারগাঁও এলাকার আব্দুর রবের ছেলে। আজ বিকালে তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে তাকে আদালতে সোপর্দ করা হয়।

বিজ্ঞাপন

পড়ুন : সাভারে ভিক্ষুকের জমানো দেড় লাখ টাকা লুটে নিয়ে লাপাত্তা যুবক

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন