সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন সদ্যপ্রয়াত বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে পৌর শহরের খড়মপুর মাজার শরীফ প্রাঙ্গণে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের বিএনপির মনোনীত প্রার্থী কবীর আহমেদ ভূঁইয়ার নির্দেশনায় উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠন যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মুসলিম উদ্দিন ভূঁইয়া।
এর আগে উপজেলা বিএনপির সহসভাপতি সাজিদুল হক খাদেমের সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন আব্দু, সাধারণ সম্পাদক ডা. খোরশেদ আলম ভূঁইয়া, সহসভাপতি বাহার মিয়া, সহ সভাপতি সাংবাদিক জালাল উদ্দীন জালু, পৌর বিএনপির সভাপতি সেলিম ভূঁইয়া, সাধারণ সম্পাদক আকতার খান, এবং পৌর যুবদলের সদস্য সচিব হুমায়ুন রহমান নয়নসহ নেতৃবৃন্দ।
সভা সঞ্চালনা করেন পৌর বিএনপির সহ-সভাপতি শিক্ষক সাজিদুল ইসলাম দুলাল ও পৌর যুবদলের ২ নং ওয়ার্ড সভাপতি মো. সোহেল খান খাদেম।
আলোচনা শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

