বিজ্ঞাপন

‘ভবিষ্যৎ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছি আমরা’, ভারতীয় সেনাপ্রধানের হুঁশিয়ারি

ভারতীয় সেনাবাহিনী ভবিষ্যতের যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন দেশটির সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজস্থানের জয়পুরে সেনা দিবসের কুচকাওয়াজ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।


আধুনিক প্রযুক্তি, নতুন কাঠামো ও দেশীয় অস্ত্র–সরঞ্জামের ওপর জোর দিয়ে জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেন, আত্মনির্ভরতা এখন আর শুধু লক্ষ্য নয়, বরং ভারতের জন্য এটি কৌশলগতভাবে অত্যন্ত জরুরি।

তিনি বলেন, ভারতীয় সেনাবাহিনী এখন সুপ্রশিক্ষিত সেনাবাহিনী, আধুনিক সরঞ্জাম এবং বহুমাত্রিক অভিযানের সক্ষমতা নিয়ে এগিয়ে যাচ্ছে। প্রযুক্তির ব্যবহার একজন সৈনিককে আরও সক্ষম করে তুলছে।

তিনি জানান, গত কয়েক বছরে ভারতীয় সেনাবাহিনীর চিন্তাধারায় স্পষ্ট পরিবর্তন এসেছে। সেনাপ্রধানের ভাষায়, ‘অপারেশন সিন্দুর’ একটি ‘নতুন বাস্তবতা’ তৈরি করেছে। এই অভিযানের মাধ্যমে সেনাবাহিনী দ্রুততা, সমন্বয় ও নিখুঁত আঘাত হানার সক্ষমতা প্রমাণ করেছে। এটি একটি পরিণত ও আত্মবিশ্বাসী বাহিনীর প্রতিচ্ছবি, যারা পরিমিত কিন্তু দৃঢ় ও দায়িত্বশীল পদক্ষেপে জাতীয় স্বার্থ রক্ষা করতে পারে।

ভারতীয় সেনাপ্রধান বলেন, ভারতীয় সেনাবাহিনী সব সময় যেকোনো ধরনের হামলা মোকাবিলায় প্রস্তুত। ভবিষ্যতের যুদ্ধের জন্যও বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। আজকের কুচকাওয়াজে সেই প্রস্তুতির প্রতিফলন দেখা গেছে এবং সামনে এই প্রস্তুতি আরও জোরদার করা হবে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে সেনাবাহিনী প্রয়োজনীয় পরিবর্তন আনতেই থাকবে।

সূত্র: দ্য হিন্দু

বিজ্ঞাপন

পড়ুন : বাংলাদেশের তিন দিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিত্যক্ত কয়েকটি বিমানঘাঁটি চালু করছে ভারত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন