ঐতিহ্যবাহী চাঁদপুর প্রেস ক্লাবের ২০২৬ সালের কার্যনির্বাহী পরিষদের অভিষেক ও সাংবাদিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে চাঁদপুর প্রেস ক্লাব প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির সদস্যদের হাতে ক্রেস্ট ও ফুল তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে অভিষেক সম্পন্ন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার। তিনি বলেন, সুস্থ থাকলে এবং একজন মুসলমান হিসেবে সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারলে নির্বাচনে শূন্য শতাংশও ব্যত্যয় হবে না। তিনি স্পষ্টভাবে বলেন, চাঁদপুরে একদম অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে।
জেলা প্রশাসক আরও বলেন, রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে চাঁদপুরে তিনি একটি ব্যতিক্রমধর্মী নির্বাচনী পরিবেশ লক্ষ্য করেছেন। এখানে কোনো পোস্টার, মিছিল কিংবা উচ্চস্বরে প্রচারণা নেই। শান্তিপূর্ণ পরিবেশেই গণভোট ও নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা সবার সম্মিলিত দায়িত্ব বলেও উল্লেখ করেন।
পড়ুন: প্লট দুর্নীতি: হাসিনা, টিউলিপ, ববির মামলার রায় ২ ফেব্রুয়ারি
আর/


