২৬/০২/২০২৬, ৬:৩৩ পূর্বাহ্ণ
18.8 C
Dhaka
২৬/০২/২০২৬, ৬:৩৩ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

‎পিরোজপুরে টিটিসির দুই ইন্সট্রাক্টরের বিরুদ্ধে ঘুষ–দুর্নীতির অভিযোগে মানববন্ধন

‎পিরোজপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) দুই ইন্সট্রাক্টরের বিরুদ্ধে ঘুষ ও দুর্নীতির অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮ জানুয়ারি) দুপুরে পিরোজপুর টিটিসির সামনে স্থানীয় সর্বস্তরের জনগণের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

‎অভিযুক্তরা হলেন সিভিল ইন্সট্রাক্টর কামরুল হাসান ও ইলেকট্রিক্যাল ইন্সট্রাক্টর কবির আলম।

‎মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বিদেশগামী কর্মীদের জন্য টিটিসিতে পরিচালিত তিন দিনব্যাপী প্রি-ডিপার্চার ট্রেনিং এবং সৌদিগামীদের তাকামল অ্যাসেসমেন্ট পরীক্ষায় টাকা নিয়ে পাস–ফেল করানোর অবৈধ বাণিজ্য চলছে। দীর্ঘদিন ধরে এভাবে প্রায় ১০ কোটি টাকার ঘুষ লেনদেন হয়েছে বলেও তারা দাবি করেন।

‎বক্তারা বলেন, বিদেশগামী শ্রমিকদের অসহায়ত্বকে পুঁজি করে একটি চক্র অনৈতিক সুবিধা নিচ্ছে, যা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে।

‎মানববন্ধনকারীরা অভিযুক্ত দুই ইন্সট্রাক্টরের বিরুদ্ধে দ্রুত তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

‎এদিকে এ বিষয়ে অভিযুক্ত ওই দুই ইন্সট ্রাক্টর এর সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তারা ফোন রিসিভ করেন নাই।

বিজ্ঞাপন

পড়ুন- রাঙামাটিতে স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমাকে হুমকি, থানায় জিডি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন