দেশ পেরিয়ে প্রবাসেও বাংলার ঐতিহ্য ও সংস্কৃতিকে লালন ও ধারণ করছেন প্রবাসী বাংলাদেশীরা।
ইতালি রাভেন্না ইংরেজি বর্ষবরণ ২০২৬ এর বরণে করে ঢাকা এসোসিয়েশন রাভেন্না শহরে আয়োজনে গীর্জার হলরুমে অনুষ্ঠিত হয় পিঠা উৎসব ২০২৬।
ছুটির দিন থাকলেও বৈরী আবহাওয়া উপেক্ষা করেও বিপুলসংখ্যক ইতালিয়ান ও প্রবাসীর পদচারণায় স্থানীয় সময় বিকালটি মুখরিত হয়ে ওঠে পিঠা উৎসব ২০২৬।
শীতের আবহ আর গ্রামবাংলার ঐতিহ্যবাহী পিঠার স্বাদে মুখরিত হয়ে ওঠে পুরো অনুষ্ঠানস্থল।
উৎসবে ভাপা পিঠা, পাটিসাপটা, চিতই, দুধচিতই, পুলি পিঠাসহ নানা রকম ঘরোয়া পিঠা পরিবেশন করা হয়। প্রবাসের মাটিতে দেশীয় সংস্কৃতির এমন আয়োজন নতুন প্রজন্মের কাছে বাংলার ঐতিহ্য তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মন্তব্য করেন উপস্থিত অতিথিরা।
অনুষ্ঠানে নারী-পুরুষ ও শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক মিলনমেলায় পরিণত হয় আয়োজনটি।
পিঠার স্বাদ আর আন্তরিকতায় ভর করে রাভেন্নার প্রবাসী বাঙালিরা আনন্দের সঙ্গে ২০২৬ সালকে স্বাগত জানান।
পিঠা উৎসব যোগ দেন নানান বয়সের প্রবাসী বাংলাদেশি ও ইতালিয়ান।
সংগঠনের সভাপতি শেখ আরশাদ এর সভাপতিত্বে মালিহা নূরশাতজাহান ও ডালিম মাহমুদ যৌথ পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালিয়ান ইতালিয়ান সাংবাদিক ও ইন্টারন্যাশাল পুলিশ এসোসিয়েশন আইপি সদস্য জর্জ কেরেনসি,
কাউন্সিলর/ উপদেষ্টা লো ফামা,
সিমোনা, জোভানা, জামপাওলো
সংগঠনে উপদেষ্টা আবুল হোসেন, মুকবল হোসেন, আলী আকবর, মিজানুর রহমান, জসীম উদ্দিন।
সংগঠনের সহসভাপতি ইশ্রাফিল খান, মামুন মাঝি,সোহেল আহমদ সাধারণ সম্পাদক আল আমিন খান,জিকু হোসেন, রাকিব, আতিয়ার রহমান, ওয়াহিদ ইসলাম, সেলিম,মাইনুদ্দিন মিয়া,উদ্দিন সরোয়ার, জুয়েল, জনি হোসেন, রিফাত আহমেদ, সোহেল মোড়ল,আনোয়ার হোসেন, মাসুদ মাঝি,আকাশ, সৌমিক, আলতাফ, রিয়াজ,শওকত, মিশন মোড়ল,সোহেল আহমেদ, রাছেন খান,জুবায়ের, সাহাদাত,রুহুল আমিন প্রমুখ।
আরও উপস্থিত ছিলেন বৃহত্তর ফরিদপুর জেলা সমিতি রাভেন্না সভাপতি, বাংলাদেশ সমিতি রাভেন্না সভাপতি, সিলেট জেলা সমিতি রাভেন্না সভাপতি সহ বিভিন্ন আঞ্চলিক, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে প্রথম পর্বের শুরুতেই কোরান তেলায়ত ও ইতালিয়ান ও বাংলা জাতীয় সংগীত।
দ্বিতীয় পর্বে প্রবাসে বেড়ে উঠা শিশুদের নৃত্য, ছড়া গান আর
প্রবাসীদের ফেসানসো।
আয়োজকরা বলেন আমাদের মূল লক্ষ্য হচ্ছে নতুন প্রজন্মের মধ্যে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য তুলে ধরা এবং ইতালিতে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিরা যাতে সবাই বাংলাদেশিদের এই বড় একটি উৎসব উদযাপনের সঙ্গে সঙ্গে একে অন্যের সম্প্রীতি আরও বাড়িয়ে তুলতে পারেন।
এসময় উপস্থিত অতিথিরা বলেন , দূর পরবাসে বাংলাদেশিরা দেশীয় ঐতিহ্যের আনন্দ আয়োজন থেকে আড়ালে থাকেন আজকদের এই উৎসব কিছুটা হলেও আমাদের মধ্যে আনন্দ ছড়িয়ে দিচ্ছে মনে হচ্ছে বিদেশে এক টুকরো বাংলাদেশের মধ্যে আছি।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রবাসী বাংলাদেশিরা বলেন, একটু দেরিতে হলেও আমরা এই বড় উৎসবটি উদযাপন করতে পারছি একে অন্যের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নিতে পারছি প্রবাসে এটা আমাদের একটা বড় আনন্দ। সব প্রবাসী বাংলাদেশিরা এই আয়োজনের ভূয়সী প্রশংসা করে রাভেন্না ঢাকা এসোসিয়েশন সবাইকেকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
পরিশেষে নৈশভোজের মাধ্যমে সমাপ্ত করা হয়।
পড়ুন- যশোরে ফেসবুকে অশ্লীল ছবি দিয়ে ব্ল্যাকমেইল, প্রতারক গ্রেপ্তার


