টাঙ্গাইলের দেলদুয়ারে প্রাণনাশের হুমকির অভিযোগে গ্রেপ্তার ১ জন, বাদিকে হত্যার হুমকি

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় ব্যবসার মালামাল গচ্ছিত রাখার পর তা আত্মসাৎ এবং প্রাণনাশের হুমকির অভিযোগে মো. রুবেল হাসান (৩৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত রুবেল হাসান দেলদুয়ার উপজেলার পাথরাইল ইউনিয়নের পুটিয়াজানী আকন্দপাড়া এলাকার মিনহাজ উদ্দিনের ছেলে।

পুলিশ ও মামলার নথি সূত্রে জানা যায়, মামলার বাদী একজন নারী উদ্যোক্তা। তিনি টাঙ্গাইল শহরে ফাস্ট ফুড রেস্টুরেন্ট পরিচালনা করতেন। একই ব্যবসায় যুক্ত থাকার সুবাদে গ্রেপ্তারকৃত আসামি রুবেল হাসানের সাথে তার পরিচয় ও সুসম্পর্ক গড়ে ওঠে। রেস্টুরেন্টের ভাড়ার চুক্তির মেয়াদ শেষ হয়ে গেলে নতুন দোকান না পাওয়া পর্যন্ত মালামাল রাখার জন্য আসামির পরামর্শে মাসিক ১ হাজার টাকা ভাড়ায় তার গুদামঘর ব্যবহার করেন বাদী।গত ২০২৫ সালের ২৪ সেপ্টেম্বর দুপুরে সাক্ষীদের উপস্থিতিতে পুটিয়াজানী বাজারে আসামির গুদামঘরে ফ্রিজ, চিলার, আইস বক্স, নাইট্রোজেন ফ্লাশিং সিস্টেম, কৃষি গবেষণা ইনস্টিটিউটের চিপস বানানোর মেশিন ও গ্যাস সিলিন্ডারসহ প্রায় ১৪ লাখ টাকার মালামাল গচ্ছিত রাখা হয়। চাহিবামাত্র মালামাল ফেরত দেওয়ার কথা থাকলেও পরবর্তীতে চলতি বছরের ৪ মে গুদামে গিয়ে বাদী মালামালগুলো দেখতে পাননি। এ বিষয়ে জানতে চাইলে আসামি জানান, নিরাপত্তার স্বার্থে মালামালগুলো তার বাড়িতে রাখা হয়েছে।

পরবর্তীতে বাদী টাঙ্গাইল শহরে নতুন দোকান ভাড়া নিয়ে গত ২৪ অক্টোবর বিকেলে পিকআপ ভ্যান ও লোকজনসহ আসামির বাড়িতে মালামাল আনতে যান। এ সময় আসামি মালামাল গচ্ছিত রাখার বিষয়টি অস্বীকার করেন এবং বাদীকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেন। এ ঘটনায় গত ৬ নভেম্বর দেলদুয়ার থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়। এরই পরিপ্রেক্ষিতে গত ১০ নভেম্বর দেলদুয়ার থানা পুলিশ পাথরাইল ইউনিয়নের পুটিয়াজানী বাজার এলাকা থেকে অভিযুক্ত মো. রুবেল হাসানকে গ্রেপ্তার করে।

এ ঘটনায় গ্রেপ্তারের পর ওইদিন আদালতে হাজিরা করা হলে মামলার বাদিকে হত্যার হুমকি দেয়া হয়েছে। এ ঘটনায় মালার বাদি নিরাপত্তা হীনতায় ভুগছেন।

রুবেল হাসান একাধিক বিয়ে করেছে বলে অভিযোগ রয়েছে। এছাড়া রুমেলের ৬ নাম্বার স্ত্রী রাকেয়া খান রুহি এডভোকেট না হলেও এডভোকেট পরিচয়ে মামলটি ভিন্ন খাতে নেয়ার চেষ্টার অভিযোগ রয়েছে।

মালার বাদি বলেন, আমি এঘটনায় সুষ্ঠু বিচারের দাবি করছি।

বিজ্ঞাপন

পড়ুন : সুন্দরবনের কার্বনেই খুলতে পারে বাংলাদেশের বৈদেশিক আয়ের নতুন দুয়ার

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন