বিজ্ঞাপন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চাকরি

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১, ঢাকার শূন্য পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ৭টি ভিন্ন পদে মোট ১৩ জনকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা ডাকযোগের মাধ্যমে আবেদন করতে পারবেন।

বিজ্ঞাপন

পদের নাম ও সংখ্যা

১. সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর–৬টি

২. ক্যাশিয়ার-১টি

৩. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক-১টি

৪. গাড়িচালক-২টি

৫. অফিস সহায়ক-১টি

৬. নিরাপত্তা প্রহরী – ১টি

৭. পরিচ্ছন্নতাকর্মী-১টি

আবেদনের বয়স

আবেদনকারীর বয়স ১/১/২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ৩৪ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

আবেদনের প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের সাদা কাগজে আবেদনপত্র লিখে প্রয়োজনীয় সব কাগজপত্রসহ ‘রেজিস্ট্রার, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১, ঢাকা’ বরাবর ডাকযোগে অথবা সরাসরি পৌঁছাতে হবে। আবেদনপত্রের সঙ্গে পদের নাম ও নিজ জেলা খামের ওপর স্পষ্টভাবে লিখতে হবে।

আবেদনের শেষ তারিখ

১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে আবেদনপত্র পৌঁছাতে হবে।

আবেদন ফি

১ থেকে ৪ নম্বর পদের জন্য ১০০ টাকা এবং ৫ থেকে ৭ নম্বর পদের জন্য ৫০ টাকা মূল্যের ব্যাংক ড্রাফট/পে-অর্ডার (অফেরতযোগ্য) আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে।

*আবেদনের বিস্তারিত দেখুন এখানে

পড়ুন- নির্বাচন কমিশনের ওপর কোন চাপ নেই: ইসি আনোয়ারুল

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন