০২/০৩/২০২৬, ১:৩৭ পূর্বাহ্ণ
22.4 C
Dhaka
০২/০৩/২০২৬, ১:৩৭ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে জয়পুরহাটে মতবিনিময় সভা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন- ২০২৬ ও গণভোট- ২০২৬ উপলক্ষে জয়পুরহাটে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনসচেতনতা সৃষ্টির ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধ বিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক বলেন, জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যার বিচার, রাষ্ট্র সংস্কারসহ তিনটি ম্যান্ডেট নিয়েই গণভোট অনুষ্ঠিত হচ্ছে। এ কারণে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

জেলা প্রশাসক মো. আল-মামুন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মিনা মাহমুদা, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মাদ রায়হান, জেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান এবং স্থানীয় সরকারের উপপরিচালক উত্তম রায়।

মতবিনিময় সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা অংশ নেন। সভায় বক্তারা বলেন, আসন্ন গণভোটে কোনো ধরনের ভয়ভীতি উপেক্ষা করে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে হবে এবং ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

সভা শেষে উপদেষ্টা সদর উপজেলার দোগাছি এলাকায় একটি উঠান বৈঠকে অংশ নেন।

বিজ্ঞাপন

পড়ুন : জয়পুরহাট-২ আসনে বিএনপি নেতার স্বতন্ত্র প্রার্থিতা প্রত্যাহার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন