ময়মনসিংহ প্রতিনিধি বাংলাদেশ সেনাবাহিনী “সমরে আমরা, শান্তিতে আমরা, সর্বত্র আমরা দেশের তরে’ এই মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে দেশের যেকোনো জাতীয় সংকট ও মানবিক প্রয়োজনে সর্বদা জনগণের পাশে থেকে কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় গ্রীষ্মকালীন প্রশিক্ষণের পাশাপাশি দেশ মাতৃকার সার্বভৌমত্ব রক্ষা ও সামরিক প্রশিক্ষণের পাশাপাশি, সম্মানিত সেনাবাহিনী প্রধানের দিক-নির্দেশনায় ৪০৩ ব্যাটল গ্রুপ অধীনস্থ ৩৪ স্বতন্ত্র ফিল্ড ব্যাটারি আর্টিলারি সার্বিক ব্যবস্থাপনায় ময়মনসিংহের ত্রিশাল উপজেলার সতেরোপাড়া এলাকার সুবিধাবঞ্চিত ও সাধারণ মানুষের চিকিৎসাসেবা প্রদান করার লক্ষ্যে বাদামিয়া পূর্ব পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ১২ জুলাই রোববার একটি মেডিকেল ক্যাম্পেইন আয়োজন করা হয়েছে।
চিকিৎসা কর্মসূচীতে সেনাবাহিনীর মেডিকেল টিমের অভিজ্ঞ চিকিৎসক, মেডিকেল এ্যাসিস্ট্যান্ট এবং সংশ্লিষ্ট ব্যাক্তিবর্গ প্রয়োজনীয় ঔষধ ও চিকিৎসা সামগ্রীসহ দক্ষতার সাথে চিকিৎসাসেবা প্রদান করেছেন। এ কর্মসূচিতে আনুমানিক স্থানীয় ১৮০-২০০ জন রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সরবরাহের মাধ্যমে জনকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এ ধরনের মানবিক উদ্যেগ বাংলাদেশ সেনাবাহিনী ও স্থানীয় জনগণের মধ্যে পারস্পরিক আস্থা, বিশ্বাস ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করবে। উল্লেখ্য গত ০৫ জুলাই ২০২৬ হতে বাংলাদেশ সেনাবাহিনী গ্রীষ্মকালীন প্রশিক্ষণে অংশগ্রহণ করছে। এ প্রশিক্ষণে সেনাবাহিনীর সাথে আনসার এবং বিএনসিসি সদস্যগণও অংগ্রহণ করছে।
বাংলাদেশ সেনাবাহিনীর এই ক্যাম্পেইন শুধু একটি চিকিৎসা কার্যক্রম নয়; বরং সাধারণ মানুষের প্রতি সেনাবাহিনীর ভালোবাসা, দায়িত্ববোধ ও মানবিক চেতনারই একটি অংশ। এ অঞ্চলের দরিদ্র ও দুস্থ মানুষের স্বাস্থ্যসেবায় সেনাবাহিনীর এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
পড়ুন:হামে মৃত্যু: ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
ইমি/


