০৯/০২/২০২৬, ১১:০০ পূর্বাহ্ণ
20 C
Dhaka
০৯/০২/২০২৬, ১১:০০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় গরু বোঝাই ভটভটি উল্টে ব্যবসায়ী নিহত

গাইবান্ধার সুন্দরগঞ্জে দ্রুতগতি একটি মালবাহী ট্রাকের ধাক্কায় গরু বোঝাই ভটভটি উল্টে আনোয়ার হোসেন (৪৫) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় ভটভটির চালক ও দুটি গরু গুরুতর আহত হয়েছেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুর ১২ টার দিকে উপজেলার সুন্দরগঞ্জ-বামনডাঙ্গা সড়কের সোনারায় ইউনিয়নের বৈদ্যনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহত আনোয়ার হোসেন উপজেলার বেলকা ইউনিয়নের তালুক বেলকা গ্রামের মৃত আব্দুস ছামাদের ছেলে।
স্থানীয়রা জানায়, আজ দুপুরে উপজেলার সোনারায় ইউনিয়নের ছাইতানতলা বাজার এলাকা থেকে দুটি গরু ভটভটি যোগে সুন্দরগঞ্জ শহরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বৈদ্যনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি মালবোঝাই ট্রাক ভটভটিটিকে ধাক্কা দেয়। এতে ভটভটিটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এ সময় ভটভটিতে থাকা আনোয়ার হোসেন গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর ট্রাকটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

সুন্দরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আবু ইকবাল পাশা বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পড়ুন- আশুলিয়ার জামগড়ায় জলাবদ্ধতার প্রতিবাদে মানববন্ধন ও সড়ক অবরোধ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন