১০/০২/২০২৬, ০:৩৭ পূর্বাহ্ণ
22 C
Dhaka
১০/০২/২০২৬, ০:৩৭ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

জয়পুরহাটে বিস্ফোরক মামলায় যুবলীগের নেতা আটক

জয়পুরহাটে বিস্ফোরক মামলায় যুবলীগের ইউনিয়ন সাধারণ সম্পাদক ও তালিকাভুক্ত আসামি রঞ্জু সরকারকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনীর একটি টহল দল। বুধবার রাত ৮টায় পদাতিক ডিভিশনের জয়পুরহাট সেনা ক্যাম্পের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটক রঞ্জু সরকার সদর উপজেলার জামালপুর ইউনিয়নের মিন্টু সরকারের ছেলে ও একই ইউনিয়নের যুবলীগের সাধারণ সম্পাদক বলে জানাগেছে।

সেনা সূত্রে জানা যায়, নিয়মিত দায়িত্ব পালনের অংশ হিসেবে জয়পুরহাট সদর অস্থায়ী আর্মি ক্যাম্পের একটি টহল দল আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে ঝুঁকিপূর্ণ ও তালিকাভুক্ত অপরাধীদের সন্ধানে অভিযান পরিচালনা করছিল। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযুক্ত রঞ্জু সরকারের অবস্থান নিশ্চিত হওয়ার পর টহল দল জয়পুরহাট সদরের জামালপুর এলাকায় তার বসতবাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে টহল দল দেখতে পায়, নির্মাণাধীন একটি ভবনের জানালা দিয়ে লাফ দিয়ে রঞ্জু পালানোর চেষ্টা করছে। তাৎক্ষণিকভাবে টহল দল তাকে আটক করে। পরবর্তীতে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে আটকৃত ব্যক্তি রঞ্জু সরকারকে জয়পুরহাট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে ১১ পদাতিক ডিভিশনের ৪ সিগনাল ব্যটালিয়নের জয়পুরহাট সেনা ক্যাম্প থেকে জানানো হয় যে, আইনশৃঙ্খলা রক্ষা এবং নির্বাচনকে সামনে রেখে যে কোনো ধরনের অরাজকতা প্রতিরোধে সেনাবাহিনীর টহল ও অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

পড়ুন : জয়পুরহাটে ২ আসনে ৮ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন