০১/০৩/২০২৬, ১৬:২৯ অপরাহ্ণ
34.4 C
Dhaka
০১/০৩/২০২৬, ১৬:২৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

নতুন বাংলাদেশ গড়ার যাত্রায় নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান : মঞ্জু

খুলনা-২ আসনের ধানের শীষের প্রার্থী, সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, প্রিয় নেতা আজ সিলেট থেকে প্রচারণা শুরু করেছে। সারাদেশে ধানের শীষের নতুন যাত্রা শুরু হয়েছে। খুলনা মহানগর বিএনপি সেই যাত্রায় শামিল হয়েছে। ১৬ বছরের দু:শাসনমুক্ত বাংলাদেশ গড়ার আন্দোলনের সাথী এবং জুলাই আন্দোলনের নতুন বাংলাদেশ গড়ার যাত্রা শুরু হয়েছে। সেই যাত্রায় নেতৃত্ব দিচ্ছেন দেশের প্রাণপ্রিয় নেতা বিএনপির নবনির্বাচিত চেয়ারম্যান তারেক রহমান।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা ১১টায় খুলনা মহানগর বিএনপি’র আয়োজনে খুলনা-২ আসনে ধানের শীষের লিফলেট বিতরণ ও প্রচারণার উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। নজরুল ইসলাম মঞ্জু আরও বলেন, বিগত স্বৈরাচারী শাসনামলে ভোটাররা সুষ্ঠুভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। দীর্ঘদিন পর আসন্ন নির্বাচনে ভোটাররা শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে ভোট দিতে পারবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, বাংলাদেশের গণতন্ত্র, ভোটাধিকার ও বাকস্বাধীনতা পুনরুদ্ধারে শহীদ সহযোদ্ধাদের রক্তের ঋণ শোধ করতে হবে। আমাদের সহযোদ্ধারা যে রক্ত দিয়েছেন, সেই ত্যাগ বৃথা যেতে দেয়া হবে না।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা মহানগর বিএনপির সভাপতি এডভোকেট এস এম শফিকুল আলম মনা এবং পরিচালনা করেন মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন। এসময় খুলনা মহানগর বিএনপি সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, জাফরউল্লাহ খান সাচ্চু, সৈয়দা নার্গিস আলী, খান রবিউল ইসলাম রবি, কাজী মো. রাশেদ, রেহানা ঈসা, আরিফুজ্জামান অপু, আসাদুজ্জামান মুরাদ, কেএম হুমায়ুন কবীর, আসাদুজ্জামান আসাদসহ মহানগর বিএনপি, থানা, ওয়ার্ড ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রচারণা ও লিফলেট বিতরণ নগরীর ফেরিঘাট মোড় থেকে শুরু করে পিকচার প্যালেস মোড় হয়ে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

পড়ুন: ৪৮তম বিশেষ বিসিএস থেকে ৩২৬৩ জনকে ক্যাডার পদে নিয়োগ

দেখুন: ‘গ্রিনল্যান্ড আমাদের চাই’ ডেনমার্কের সঙ্গে নতুন সং\ঘা\তে ট্রাম্প |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন