সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র রুহের মাগফেরাত কামনায় ঝালকাঠির নলছিটিতে বিএনপির আয়োজনে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ জানুয়ারি) বিকাল ৪ ঘটিকায় উপজেলার রানাপাশা ইউনিয়নের তেঁতুল বাড়ীয়া ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ দোয়া – মোনাজাত অনুষ্ঠিত হয়।
রানাপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব মজিবুর রহমান হাওলাদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি নলছিটি- ২ আসনের বিএনপির মনোনিত সংসদ সদস্য প্রার্থী জনাব ইসরাত সুলতানা ইলেন ভুট্টো।
আরো উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা বিএনপির সভাপতি জনাব মোঃ আনিসুর রহমান খান হেল্লাল, সেচ্ছাসেবকদল নলছিটি উপজেলা শাখার সভাপতি মোঃ তৌহিদ আলম মান্না, সদস্য সচিব মোঃ সাইদুল কবির রানা, নলছিটি উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ সাইদুল ইসলাম রনি, রানাপাশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নেছাব আলি কামরুল, জুলফিকার আলি জুলহাস আহ্বায়ক রানাপাশা ইউনিয়ন সেচ্ছাসেবকদল, এ্যাডঃ শফিকুল ইসলাম সাবু।
আরো উপস্থিত ছিলেন নলছিটি উপজেলার ছাত্রদল যুবদল, সেচ্ছাসেবলদল তাতীদল সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দু।
অনুষ্ঠানের সঞ্চালনায় করেন রানাপাশা ইউনিয়ন যুবদল নেতা মোঃ কামাল ফকির।
অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত করেন দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ঝালকাঠি জেলা বিএনপির সাবেক ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা হুমায়ুন কবির।
পড়ুন : নলছিটিতে ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে দোয়া ও আলোচনা সভা


