চরফ্যাশনে ইসলামী আন্দোলনের চরমানিকা ইউনিয়ন ভারপ্রাপ্ত সভাপতি আরিয়ান ইসলাম রাইহান,চরমানিকা ইউনিয়ন ২নং ওয়ার্ড ইসলামী যুব আন্দোলনের সভাপতি হাফেজ ইমাম উদ্দিন ও সদস্য হাফেজ তরিকুল ইসলাম বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।
আজ শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল ১১টায় চরফ্যাশন অফিস কার্যালয় জামায়াতে ইসলামী’র দলীয় ফরম পূরণ করে তারা দলটিতে যোগদান করেন। চরফ্যাশন উপজেলা জামায়াতের আমীর অধ্য্যক্ষ মীর মোহাম্মদ শরীফ হোসেন বিষয়টি সাংবাদিককে নিশ্চিত করেছেন।
যোগদান অনুষ্ঠানে ভোলা – ( চরফ্যাশন ও মনপুরা) ১০ দলীয় নির্বাচনীয় জোটের মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামালসহ জামায়াতের উপজেলা, পৌরসভার ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
খোঁজ নিয়ে জানা গেছে, জামায়াতে ইসলামীতে যোগদান করা তিন নেতা দীর্ঘ সময় চরমোনাই পীরের ইসলামী আন্দোলনের রাজনীতিতে চরমানিকা ইউনিয়নে বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছেন।জামায়াতের নীতি ও আদর্শে উজ্জীবীত হয়ে ইসলামী আন্দোলন রেখে জামায়াতে ইসলামী যোগ দিয়েছেন।
পড়ুন: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যুক্ত হচ্ছে আরও ৪ র্যাম্প, যানজট কমার সম্ভাবনা
দেখুন: জুলাই গণঅভ্যুত্থান শহীদ ও আহত পরিবারদের সাথে মতবিনিময় সভা |
ইম/


