১২/০২/২০২৬, ১৪:১৭ অপরাহ্ণ
27 C
Dhaka
১২/০২/২০২৬, ১৪:১৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

দিনাজপুরের ছয় সংসদীয় আসনে পোস্টাল ব্যালট বক্সবদ্ধকরণ সম্পন্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে দিনাজপুর জেলার ছয়টি সংসদীয় আসনের জন্য পোস্টাল ব্যালট বক্স বদ্ধকরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে।

আজ শনিবার দুপুর ১২টায় দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে স্বচ্ছ পোস্টাল ব্যালট বক্স বদ্ধ করা হয়। এ কার্যক্রমে সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও তাঁদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুরের পুলিশ সুপার জেদান আল মুসা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নুরে আলম সিদ্দিকী, জেলা নির্বাচন কর্মকর্তা আতাউর রহমানসহ প্রশাসন ও নির্বাচন সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।

জেলা প্রশাসক ও জেলা ট্রেনিং কর্মকর্তা রফিকুল ইসলাম দিনাজপুর জেলার ছয়টি সংসদীয় আসনের জন্য মোট ৫০টি স্বচ্ছ পোস্টাল ব্যালট বক্স সকলের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে বদ্ধ করেন। বদ্ধকরণ কার্যক্রম চলাকালে প্রতিটি বক্স পরীক্ষা-নিরীক্ষা শেষে প্রার্থী ও তাঁদের প্রতিনিধিদের সামনে সিলগালা করা হয়।

এ সময় জেলা প্রশাসক রফিকুল ইসলাম বলেন, দিনাজপুর জেলার ছয়টি সংসদীয় আসনের ২২ হাজার ৩৪৯ জন ভোটার যারা দেশের বিভিন্ন অঞ্চলে কর্মরত অথবা দেশের বাইরে অবস্থান করছেন, তারা পোস্টাল ব্যালটের মাধ্যমে ডাকযোগে তাদের ভোট প্রদান করবেন। ভোটারদের পাঠানো এসব পোস্টাল ব্যালট নির্ধারিত খামসহ সংশ্লিষ্ট ব্যালট বক্সে সংরক্ষণ করা হবে।

তিনি আরও জানান, ভোটগ্রহণের দিন অন্যান্য সাধারণ ব্যালটের মতোই পোস্টাল ব্যালট বক্সগুলো প্রার্থী ও তাঁদের প্রতিনিধিদের উপস্থিতিতে খোলা হবে। এরপর প্রতিটি পোস্টাল ভোট গণনা করে মূল ভোটের ফলাফলের সঙ্গে যুক্ত করা হবে এবং সেই অনুযায়ী চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতেই প্রার্থী ও প্রতিনিধিদের উপস্থিতিতে পোস্টাল ব্যালট বক্স বদ্ধকরণ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : দিনাজপুরের শীতার্ত অসহায় মানুষের পাশে খায়রুল আনাম ও জাহানারা বেগম ট্রাস্ট

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন