আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোট কেন্দ্র গুলোতে বসানো হয়েছে সিসি ক্যামেরা। সেই ধারাবাহিকতায় মাগুরা জেলাতেও স্থাপন করা হয়েছে সিসি ক্যামেরা। ভোট কেন্দ্রে নিরাপত্তার জন্য বসানো এসব সিসি ক্যামেরা ইতিমধ্যে সকল কেন্দ্রে বসানো কাজ করছে প্রশাসন। এরমধ্যে মাগুরা পৌরসভার ১নং ওয়ার্ডের ছোটফলিয়া মাধ্যমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
এই সিসি ক্যামেরা ভাংচুরের ঘটনা ঘটেছে গত মঙ্গলবারে। কে বা কারা সিসি ক্যামেরা ভাংচুর করেছে তা এখনও সনাক্ত হয়নি। তিন দিন পেরিয়ে গেলেও নেওয়া হয়নি ব্যবস্থা এবং আটক হয়নি কেউ। বিদ্যালয়টির ভবনে লাগানো সিসি ক্যামেরা এখনও ভাংগা অবস্থা পড়ে থাকতে দেখা গেছে।
এদিকে ভোটকেন্দ্রের সিসি ক্যামেরা ভাংচুরের ঘটনায় ছোটফলসিয়া মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষ ইতিমধ্যে মাগুরা সদর থানায় একটি সাধারণ ডায়রি করেছে। তবে সিসি ক্যামেরা ভাংচুরের ঘটনায় এখনও কেউ আটক হয়নি। স্থানীয়দের মধ্যে এঘটনায় আতংক বিরাজ করছে বলে জানান স্থানীয়রা।
ভোটকেন্দ্রের সিসি ক্যামেরা ভাংচুরের ঘটনায় প্রশাসন বলছে, তদন্ত চলমান রয়েছে। অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে। পাশাপাশি অন্যান্য ভোটকেন্দ্রে নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন মাগুরা জেলা রিটার্নিং কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহমুদ।
পড়ুন : মাগুরায় শুরু হয়েছে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক পিআইবির প্রশিক্ষণ


