১০/০২/২০২৬, ০:২৬ পূর্বাহ্ণ
22 C
Dhaka
১০/০২/২০২৬, ০:২৬ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

গণভোটের প্রচার ও ভোটে উদ্বুদ্ধকরণে জয়পুরহাটে ইমাম সম্মেলন

দেশের চাবি আপনার হাতে, পরিবর্তনের জন্য ‘হ্যাঁ’ ভোট দিন” এই স্লোগানকে সামনে রেখে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের লক্ষ্যে জয়পুরহাটে ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে জেলা মডেল মসজিদ মিলনায়তনে জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন আয়োজনে এই ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক সাজেদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন  জেলা প্রশাসক মোঃ আল মামুন মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পুলিশ সুপার  মিনা মাহমুদা, জেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান, জেলা তথ্য কর্মকর্তা ইব্রাহিম মোল্লা সুমন, হানাইল নোমানিয়া কামিল মাদ্রাসা অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল হাকিম, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক, জেলা মডেল মসজিদের ইমাম মহসিনসহ জেলার বিভিন্ন মসজিদের ৭৫০ জন  ইমাম, খতিব ও ধর্মীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদে নির্বাচন ও জুলাই সনদের বাস্তবায়নের জন্য যে ভোট গ্রহণ করা হবে তা যেন আনন্দমূখর পরিবেশে অনুষ্ঠিত হয়।‘হ্যাঁ’ ভোট দিলে সবকিছু পাবেন। ‘না’ ভোট দিলে কিছুই পাবেন না। মনেরাখবেন পরির্বতনের চাবি এবার আপনারই হাতে। ‘হ্যাঁ’ ভোটে টিকচিহ্ন দিয়ে সংবিধান সংস্কার সম্পর্কিত প্রস্তাব সমূহের প্রতি আপনার সম্মাতি জ্ঞাপন করবেন।

পড়ুন- নিখোঁজের তিনদিন পর আখ ক্ষেতে মিললো অটো চালকের মরদেহ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন