রংপুর দুই আসনে জামাতে ইসলামীর নারী কর্মীদের প্রচারণায় বাধা প্রদান করা হচ্ছে বলে অভিযোগ করলেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ.টি.এম আজহারুল ইসলাম।
বিজ্ঞাপন
আজ বিকেলে তার নির্বাচনী এলাকা বদরগঞ্জে যুব মিছিলে অংশগ্রহণ করে গণমাধ্যম কর্মীদের এ কথা জানান তিনি। এ সময় তিনি আরো বলেন, দেশের যুবকেরা এখন পরিবর্তন চায়। এই যুবশক্তি বদরগঞ্জ তারাগঞ্জের আগামী নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করাবেন এমনটাই প্রত্যাশার কথা ব্যক্ত করেন তিনি।
এর আগে উপজেলার সাহাপুর মাঠ থেকে যুবসমাজের ব্যানারে এই নির্বাচনী যুব মিছিলে অংশগ্রহণ করেন তিনি ।
পড়ুন- ভোট ঘিরে জয়পুরহাটে বিজিবির বিশেষ নজরদারি, মোতায়েন আছে ২৪ প্লাটুন সদস্য


