বিজ্ঞাপন

দুর্গাপুর-কলমাকান্দাকে ইনসাফভিত্তিক এলাকা গড়ার প্রত্যয় ব্যারিস্টার কায়সার কামালের

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক এবং নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, “অতীতে বিভিন্ন কার্ড বিতরণে যে দুর্নীতি ও অনিয়ম হয়েছে, তিনি নির্বাচিত হলে সেই ব্যবস্থার আমূল পরিবর্তন করবেন। বিধবা কার্ডসহ বিভিন্ন সরকারি কার্ড পেতে কাউকে কোনো টাকা দিতে হবে না এবং দুর্নীতির সাথে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।”

বিজ্ঞাপন

সোমবার (২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে দুর্গাপুর উপজেলার গাওকান্দিয়া ইউনিয়নে নন্দেরছটি এলাকায় নির্বাচনী এক পথসভায় বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার কায়সার কামাল বক্তব্যে বলেন, তিনি নির্বাচিত হলে দুর্গাপুর-কলমাকান্দাকে একটি দুর্নীতিমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলবেন। বিধবা কার্ড বা অন্যান্য সরকারি সুবিধা পাওয়ার ক্ষেত্রে কোনো মধ্যস্বত্বভোগীর স্থান থাকবে না এবং সম্পূর্ণ বিনামূল্যে কার্ডগুলো প্রকৃত প্রাপকদের হাতে পৌঁছে দেওয়া হবে।

দুর্নীতি বা ঘুষ গ্রহণের সাথে যুক্ত যেকোনো স্তরের নেতা বা জনপ্রতিনিধিকে আইনের আওতায় আনার প্রতিশ্রুতি দেন এবং তিনি আল্লাহর নামে শপথ করে আরো বলেন, “সর্বদা ন্যায়বিচারের পক্ষে থাকবেন এবং একটি ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে কাজ করে যাবেন।”

এ পথসভায় বিপুল সংখ্যক সাধারণ জনগণ এবং স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দসহ বিভিন্ন শ্রেণি ও পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপস্থিত জনতা তাঁর বক্তব্যকে করতালি ও স্লোগানের মাধ্যমে তাকে স্বাগত জানায়।

পড়ুন- জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নাট্যোৎসব উপলক্ষে শোভাযাত্রা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন